প্যারানর্মাল ‘হরর সিরিজ’ মানেই স্নায়ুতন্ত্রে ভয়ের স্ফুলিঙ্গ। শিরায় শিরায় উত্তেজনা। এই সিরিজের তিন নম্বর বই ‘প্যারানর্মাল ৩’-এ থাকছে অভিনব প্লটের নানান রোমাঞ্চকর কাহিনি। আটলান্টিকের নির্জন দ্বীপের বাতিঘরে বাঙালি যুবকের রোমহর্ষক অভিযান থেকে গ্রাম বাংলার পিশাচীনির জিঘাংসার গল্প। রয়েছে ‘ছায়া মন’-এর গা-শিরশিরানি উপস্থিতি, মৃত্যুদৃশ্যের ছবি আঁকা স্যাডিস্ট আর্টিস্ট। শূন্য-শহরে বন্দি তরুণ, অপ্রাকৃত আয়নার হত্যালীলার দমবন্ধ সাসপেন্স স্টোরি। এই সিরিজের নতুন সংযোজন ‘হরর ককটেল’— মৃত আত্মাদের সঙ্গে সংযোগ স্থাপন প্রক্রিয়া ‘নেক্রোম্যান্সি’ থেকে নেট দুনিয়ার হরর সেনসেশান ‘ক্রিপিপাস্তা’— বিষয় বৈচিত্রে ভরপুর। রয়েছে রিয়েল লাইফ হরর নিয়ে অতি জনপ্রিয় বিভাগ ‘হরর বুলেটিন’। এবারে আছে আমেরিকার ভূতুড়ে হোটেল, মেক্সিকোর পুতুল দ্বীপ, গ্রিনবিয়ার কাউন্টির মৃত আত্মার সত্যি কাহিনি— রকমারি হররের এলাহি আয়োজন।প্যারানর্মাল ‘হরর সিরিজ’ ইতিমধ্যেই বাংলার হরর প্রেমী পাঠকদের মন ছুঁয়ে গেছে। রেডিয়ো মির্চির ‘সানডে সাসপেন্স’-এর মতো জনপ্রিয় মাধ্যমে এসেছে এই সিরিজের গল্প ‘সাত রাত কি বাত’ অবলম্বনে অডিয়ো স্টোরি ‘নিশির ডাক’। আপনি যদি বাংলা ভাষায় একটি রোমহর্ষক হরর সিরিজের সন্ধানে থাকেন, আপনার বইয়ের সংগ্রহে অবশ্যই রাখুন প্যারানর্মাল ৩। Paranormal 3
Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Publishing Year

2026

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

Paranormal 3 || Ayan Raha || প্যারানর্মাল ৩ || অয়ন রাহা
Original price was: ₹395.00.Current price is: ₹296.00.

50 in stock