১৯৯৯-এর ২৪ ডিসেম্বর। কাঠমান্ডু থেকে দিল্লি যাওয়ার আইসি-৮১৪ বিমান হাইজ্যাক করেছিলেন পাকিস্তানের পাঁচ জঙ্গি। এরা প্রত্যেকেই হরকত-উল-মুজাহিদিনের সদস্য ছিলেন। এক সপ্তাহ ধরে অপহরণকারীদের সঙ্গে কথাবার্তা চালানোর পরে শেষ পর্যন্ত ১৭৯ জন বিমান যাত্রীর প্রাণ বাঁচাতে পাকিস্তানের তিন কুখ্যাত জঙ্গি নেতাকে মুক্ত করতে বাধ্য হয় ভারত। যাঁদের মধ্যে অন্যতম জৈশ-ই-মহম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহার। দেশের তরফে সেই ঘটনায় অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিলেন বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেদিন একজন সাধারণ আইবি কর্তার ভূমিকা পালন করলেও নিজের মনের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলছিল তাঁর। বলতে গেলে তখন থেকেই ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ লেখা হয়ে গিয়েছিল চিফ, বার্গার, ডক্টর, শঙ্কর এবং ভোলা কোডনেমের আড়ালে থাকা পাঁচ জঙ্গির। দীর্ঘদিনের প্রস্তুতি, ধৈর্য এবং সুযোগের ফায়দা তুলে এদের মধ্যে সবচেয়ে খতরনাক জঙ্গিকে ২০২২-এর ১ মার্চ নিকেশ করেন র’-এর অফিসারেরা। এই বইয়ে তুলে ধরা হয়েছে সেই টানটান উত্তেজনায় ভরা অপারেশনের বিস্তারিত বিবরণ। যে মিশনের নাম দেওয়া হয়েছিল—‘অপারেশন আলবিদা (Operation Alvida)।’

Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Publishing Year

2026

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Operation Alvida – Secret Indian Intelligence Mission
Operation Alvida || Chitradip Chakraborty || অপারেশন আলবিদা || চিত্রদীপ চক্রবর্তী
Original price was: ₹275.00.Current price is: ₹206.00.

7 in stock