“আমরা… বিশ্বাস কর আমরা ভেবেছিলাম, তুই মারা গেছিস। তখনও তোর সঙ্গে থেকে কি লাভ ছিল? ট্রেনের ধাক্কায় কেউ বাঁচে?”
“কিন্তু আমি বেঁচে ছিলাম। অখিল তুই জানতিস আমি বেঁচে ছিলাম। তুই পরীক্ষা করেছিলি আমাকে। আমাকে হাসপাতালে নিয়ে গেলে হয়তো আমি বেঁচে যেতাম। কিন্তু তুই বাকিদের বললি, আমি মারা গেছি। বলে সবাইকে নিয়ে পালিয়ে গেলি। সারা রাত, সারা রাত আমি প্রবলভাবে আহত হয়ে ওখানে পড়েছিলাম। আমার মৃত্যু হয়েছিল ভোর পাঁচটায়। হ্যাঁ, ততক্ষণ আমি বেঁচেছিলাম। প্রতি মুহূর্তে যন্ত্রণায় আর রক্তে আমি তিল তিল করে মরেছি। আর তখনই আমি ভেবেছিলাম, তোদের বিশ্বাসঘাতকতার শাস্তি দিতে একদিন আমি ফিরে আসব। আসবই।…”
সে কি ফিরে এসেছিল শাস্তি দিতে? জানতে হলে পড়তে হবে একলব্য প্রকাশন থেকে প্রকাশিত লেখক ঋতুপর্ণা চক্রবর্তীর হরর-থ্রিলার গল্পসংকলন “অন্ধকারের সিঁড়ি বেয়ে”। Ondhokarer Shiri Beye














Reviews
There are no reviews yet