ABOUT THIS BOOK

দেশি বিদেশি ১৫০ টি খাবারের চিত্তাকর্ষক ইতিহাস নিয়ে মজার গপ্পো ! বৈঠকি আড্ডার ছলে লেখা খাওয়া নিয়ে প্রথমবার এমন মজার বই ! কৌশিক মজুমদারের লেখা ‘নোলা’। এ এক আজব বই। ব্রেকফাস্টকে ডিনার বলা উচিত, এমন দাবি করে যে বই শুরু হয় তাতে পিলে চমকানো মজার মজার সব খাবার গল্প থাকবে তাতে আশ্চর্য কী? বইয়ের ডালে ভাতে পাতায় পাতায় রোজকার চপমুড়ি, রসগোল্লা, জিলিপির পাশে অনায়াসে জায়গা করে নিয়েছে কে এফ সি, ম্যাকডোনাল্ড, ডায়না স্টেক এমনকি ম্যাগিও। সব মিলিয়ে এতে আছে দেশি বিদেশি ১৫০ টির বেশি খাবারের চিত্তাকর্ষক ইতিহাস নিয়ে মজার গপ্পো! মেয়োনিজ আর লি পেরিনের সস মিশে গেছে সাড়ে বত্রিশ ভাজার সঙ্গে। একশো বছরের পুরোনো ডিমের অনুপান হিসেবে রয়েছে মার্টিনি- শেকেন, নট স্টার্ড। এককথায় খাওয়াদাওয়া আর তার ইতিহাস নিয়ে ক্রসওভারের হদ্দমুদ্দ। এ এমন গ্রন্থ যা আপনার চেনা খাবারকে নতুন চোখে দেখতে বাধ্য করবে। রেসিপি বুক নয়, শুকনো ‘খাদ্য ইতিহাস’ নয় ! বৈঠকি আড্ডার ছলে খাওয়া নিয়ে লেখা এমন মজার বই বাংলায় এই প্রথম।

K
ABOUT THE AUTHOR

Kaushik Majumdar

জন্ম ১০ এপ্রিল, ১৯৮১, কলকাতা। স্নাতক, স্নাতকোত্তর এবং পি. এইচ. ডি. তে সেরা ছাত্রের স্বর্ণপদক প্রাপ্ত। নতুন প্রজাতির ব্যাকটেরিয়া Bacillus sp. KM5 এর আবিষ্কারক। বর্তমানে ধান্য গবেষণা কেন্দ্র, চুঁচুড়ায় বৈজ্ঞানিক পদে কর্মরত এবং হাবড়া মৃত্তিকা পরীক্ষাগারের ভারপ্রাপ্ত আধিকারিক।

View all 19 books
Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Language

Bengali

Publisher

Publishing Year

2020

Reviews

There are no reviews yet

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

Nola || Koushik Majumder || নোলা || কৌশিক মজুমদার
Original price was: ₹330.00.Current price is: ₹264.00.

50 in stock