‘কে প্রথম কাছে এসেছি…’ আর ‘মহাসিন্ধুর ও ‘পার থেকে মধ্যপর্ব-লাপিস লাজুলি’-এই দুটি রচনার মধ্যে দিয়ে সৌভিক চক্রবর্তী নীরেন ভাদুড়িকে তন্ত্র ও ভয়-সাহিত্যের জগৎ থেকে বার করে পৌঁছে দিলেন ফ্যান্টাসির জগতে। আর শুধু ফ্যান্টাসি নয়, এই কাহিনিগুলিতে সৌভিকের কলম স্পর্শ করে গিয়েছে একাধিক জঁরের ঘাট। স্পাই অ্যাডভেঞ্চার, ক্রাইম থ্রিলার, রহস্য কাহিনি, ভ্রমণ সাহিত্য, ঐতিহাসিক উপন্যাস। আপনি কলকাতায় বসে থেকে দার্জিলিংয়ের পাহাড়তলির হিমেল হাওয়ায় সরসরিয়ে ওঠা পাইনবনের মেজাজ অনুভব করতে পারবেন, সঙ্গে এও জানবেন যে সেই কালচে-সবুজ অন্ধকারের মধ্যে ঘনিয়ে ওঠা অতিলৌকিক রহস্যের মূল আসলে লুকিয়ে আছে মধ্য-ইয়োরোপের লোককথায় আর ইয়োরোপীয় শয়তান উপাসনার মধ্যে। দেবী ইনান্নার দণ্ড উদ্ধার করতে না পারলে যে নরকের দ্বার খুলবে না, তিতাসকে বাঁচানোর পথ যে চিরতরে বন্ধ হয়ে যাবে তা আপনি এত দিনে জেনে গিয়েছেন। কিন্তু সেই দণ্ডকে উদ্ধার করার জন্য আপনার-আমার মতোই বন্ধুত্ব আর প্রেমে পাগল বাঙালি ছেলেমেয়েগুলি যে কী ভাবে শতসহস্র বিপদের মহাসিন্ধু পেরিয়ে সুদূর ইরাকে পৌঁছে গেল সেই কাহিনি সত্যিই মহাকাব্যিক রূপ পেয়েছে সৌভিকের কল্পনা আর কলমে। Niren Bhaduri Samagra Vol 3
- “Lupto Debota Bilupto Utsab || Swapan Kumar Thakur || লুপ্ত দেবতা বিলুপ্ত উৎসব || স্বপনকুমার ঠাকুর” already exists in your wishlist
Niren Bhaduri Samagra Vol 3 || Souvik Chakraborty || নীরেন ভাদুড়ী সমগ্র তৃতীয় খণ্ড || সৌভিক চক্রবর্তী
Original price was: ₹500.00.₹375.00Current price is: ₹375.00.
49 in stock
49 in stock
We will notify if any of your ordered book is out of print or price revised due to reprint or new edition.
| Weight | 1 kg |
|---|---|
| Dimensions | 18 × 12 × 2 cm |
| Author Name | |
| Binding | Hardcover |
| Product Language | Bengali |
| Publisher | |
| Publishing Year | 2025 |
Only logged in customers who have purchased this product may leave a review.














Reviews
There are no reviews yet