পুরুলিয়া জেলায় আকাশছোঁয়া পাহাড়ে-ঘেরা দুর্গম জঙ্গলে বন বিভাগের পক্ষ থেকে পরীক্ষামূলকভাবে সিংহের একটি অভয়ারণ্য গড়ে তুলতে আফ্রিকা থেকে দুটি সিংহ আনা হয়েছে। গাছচোর এক মাফিয়া-গুন্ডা সেগুলিকে মেরে পাচার করার উদ্দেশ্যে গ্রামবাসীদের ভয় দেখায় সিংহের অভয়ারণ্য হলে তাদের প্রাণ বিপন্ন হবে। গ্রামবাসীদের একাংশ উত্তেজিত হয়ে ওঠে। কিন্তু গ্রামেরই শিক্ষিত যুবকদের একাংশ প্রতিরোধে নামে। এর মধ্যে সিমলিপাল জঙ্গল থেকে একটা চিতাবাঘ এসে বাচ্চা পাড়ে পাহাড়ে। মাফিয়ার হাতে সেও মারা পড়তে পারে ভেবে যখন যুবকরা উদ্বিগ্ন, তখনই ঘটনাচক্রে থ্রিলার রচনার উপাদান সংগ্রহ করতে সদলবলে ফরেস্ট অফিসে এসে হাজির হয় অলৌকিক-গোয়েন্দা সাহিত্যের পরিচিত নাম কলেজ শিক্ষক বর্ণদীপ। সিংহ ও চিতাকে বাঁচাতে, যুবকদের সঙ্গে করে প্রাণের ঝুঁকি নিয়ে সে তার সিনিয়র বন্ধু ও প্রেমিকাকে নিয়ে দুঃসাহসিক অভিযানে নেমে পড়ে। তাতেই জানা যায়, এ অঞ্চলে সত্যিই একসময় কেশরওয়ালা সিংহের বাস ছিল। লজিকে-রিজনে ঠাসবুনোট নির্মাণে, গতিশীল চলনে, বুদ্ধিদীপ্ত-সহজ সংলাপে, পরতে পরতে ঘটনার অভাবিত মোচড়ে, অজানা তত্ত্ব-তথ্যের উপস্থাপনে, সর্বোপরি অন্তর্নিহিত মানবিক বার্তায় ‘মিশন থ্রিলার’ (Mission Thriller) এক অন্য জাতের থ্রিলার।
Mission Thriller || Subhamanas Ghosh || মিশন থ্রিলার || শুভমানস ঘোষ
Original price was: ₹300.00.₹225.00Current price is: ₹225.00.
পুরুলিয়ার দুর্গম জঙ্গলে আফ্রিকা থেকে আনা দুই সিংহকে ঘিরে শুরু হয় মাফিয়া-চক্রের ষড়যন্ত্র, গ্রামবাসীদের আতঙ্ক ও একদল সাহসী যুবকের প্রতিরোধ। এরই মধ্যে চিতাবাঘের আগমন এবং অলৌকিক-গোয়েন্দা সাহিত্যের পরিচিত চরিত্র বর্ণদীপের অভিযানে রহস্য আরও ঘনীভূত হয়। যুক্তি, রোমাঞ্চ, দুঃসাহসিক অভিযান ও মানবিক বার্তায় ভরপুর এক অন্য স্বাদের থ্রিলার—‘মিশন থ্রিলার’ (Mission Thriller )।
7 in stock
| Weight | 0.5 kg |
|---|---|
| Dimensions | 18 × 12 × 2 cm |
| Author Name | |
| Binding | Hardcover |
| Product Language | Bengali |
| Publisher | |
| Publishing Year | 2026 |
Only logged in customers who have purchased this product may leave a review.










Reviews
There are no reviews yet.