ছোটোরা পৃথিবীকে দেখে তাদের চোখ দিয়ে। চারপাশের নানান ছবি রঙ ছড়ায় তাদের মনে। ভোরের আলো, সেই আলোয় ঝলমল করা গাছগাছালি, বাগানে কিংবা বারান্দার টবের গাছে ফুটে ওঠা ফুল, পাখিদের কিচিরমিচির, সাঁঝ আকাশের তারা- এইসব কিছুই একটু-একটু করে রঙিন করে দেয় তাদের মন। তাদের বেড়ে ওঠার সঙ্গে জড়িয়ে থাকে আত্মীয়-পরিজন, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, বন্ধুরা। থাকে পশুপাখি, কীটপতঙ্গ এবং আরও কত কত কিছু। আবার অন্যদিকে, ছোটোরা তাদের চোখ দিয়ে যে-পৃথিবীকে দেখে তা অনেক অনেক সুন্দর হয়ে ওঠে তাদের দেখায় কল্পনার রঙ মিশে যায় বলেই। বড়ো হয়ে উঠেও সেই রঙ যাঁরা হৃদয়ে আঁকড়ে রাখেন, জীবনকে সহজ সুন্দর করে সাজিয়ে নিতে পারেন তাঁরাই। তাই ছোটোদের কল্পনার রঙে রাঙানো এই বইয়ের দুই মলাটের মাঝের লেখাগুলো যেমন ছোটোদের, তেমনই সেই বড়োদেরও- যাঁরা ছোটোবেলাকে আজীবন আগলে রেখেছেন মনের মাঝে।

Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Publishing Year

2026

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Megher Khonje || Chandan Nath
Megher Khonje || Chandan Nath || মেঘের খোঁজে || চন্দন নাথ
Original price was: ₹250.00.Current price is: ₹200.00.

7 in stock