শহরতলি রাজপুরের বুকে ব্রিটিশ আমলে তৈরি ভগ্নপ্রায় প্রাসাদোপম বাড়িটির নাম মঞ্জরী মহল (Manjari Mahal)। একসময় যার মালিক ছিলেন বদরাগী মঞ্জরী দেবী। মঞ্জরী দেবীর ভয়ে থরথরি কম্পমান বাড়ির বাসিন্দারা একদিন ঘুম থেকে উঠে আবিস্কার করল তাদের দাপুটে গৃহকর্ত্রীটি যেন কর্পূরের মতো উধাও হয়ে পড়েছেন। অনেক চেষ্টা করেও মঞ্জরী দেবীর কোনো হদিশ আর পাওয়া গেল না। কিন্তু এরপরেই শুরু হল নতুন এক বিড়ম্বনা। রাতের অন্ধকারে রহস্যময়ী এক নারীমূর্তি হানা দিতে শুরু করল মঞ্জরী মহলের অন্দরমহলে, চলমান নুপুরের ধ্বনি আর অপার্থিব হাসির শব্দ গুঞ্জরিত হয়ে এখানকার বাসিন্দাদের রাতের ঘুম কেড়ে নিল।
এরপর কেটে গেছে প্রায় পঁচাত্তর বছর, অনেক যুগ পেরিয়ে আজকের দিনে এই অট্টালিকার বাসিন্দা বর্তমান মালিক বৃদ্ধ সদাশিব সাহা আর তাঁর কলেজ পড়ুয়া নাতি জয়। জয়কে মঞ্জরী মহল (Manjari Mahal) থেকে দূরে সরিয়ে দেবার জন্যে সদাশিব দৃঢ়প্রতিজ্ঞ, এর জন্যে কোনো পাথর উলটাতেই তিনি বাকি রাখবেন না। এহেন সদাশিবের যাবতীয় প্রচেষ্টা হার মানল মহাকালের অমোঘ নিয়মে।
সদাশিবের মৃত্যু ঘটল।
নাতির জন্যে ঠাকুরদা রেখে গেলেন মঞ্জরী মহলের মালিকানা এবং নিজের হাতে লেখা একটি চিঠি, কী এমন লেখা রয়েছে সেই চিঠির পাতায়? যা জয়কে ভয়ংকর এক সত্যের মুখোমুখি দাঁড়াতে বাধ্য করবে! মঞ্জরী মহলের শতাব্দী প্রাচীন রহস্যময় বিভীষিকার এবারের শিকার কি তবে জয়? চরম বিপদের এই মুহূর্তে জয় পাশে পেল বন্ধু রজত আর প্যারানর্মাল এক্সপার্ট স্যামুয়েল রায়চৌধুরিকে। তিনমূর্তি কি পারবে অতীতের গর্ভে লুকিয়ে থাকা রহস্যের সমাধান করে বর্তমান বিপদের মোকাবিলা করতে? উত্তর পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে মঞ্জরী মহলের নিষিদ্ধ অভ্যন্তরে।
Manjari Mahal || Sanjoy Bhattacharya || মঞ্জরী মহল || সঞ্জয় ভট্টাচার্য
Original price was: ₹349.00.₹262.00Current price is: ₹262.00.
ব্রিটিশ আমলের ভগ্নপ্রায় প্রাসাদ মঞ্জরী মহল (Manjari Mahal) , যেখানে প্রায় পঁচাত্তর বছর ধরে ঘুরে বেড়ায় এক রহস্যময় নারীমূর্তি, শোনা যায় নূপুরের শব্দ ও অপার্থিব হাসি। ঠাকুরদার মৃত্যুর পর জয় উত্তরাধিকারসূত্রে এই অভিশপ্ত অট্টালিকার মালিক হয়ে মুখোমুখি হয় এক ভয়ংকর অতীতের। বন্ধু রজত ও প্যারানর্মাল এক্সপার্ট স্যামুয়েল রায়চৌধুরীকে সঙ্গে নিয়ে জয় কি পারবে মঞ্জরী মহলের শতাব্দীপ্রাচীন রহস্যের সমাধান করতে? ভৌতিকতা, রহস্য, প্যারানর্মাল থ্রিল ও রোমাঞ্চে ভরপুর এক শিহরণ জাগানো কাহিনি।
7 in stock
| Weight | 0.5 kg |
|---|---|
| Dimensions | 18 × 12 × 2 cm |
| Author Name | |
| Binding | Hardcover |
| Product Language | Bengali |
| Publisher | |
| Publishing Year | 2026 |
Only logged in customers who have purchased this product may leave a review.













Reviews
There are no reviews yet.