সংকলনের নাম হলেও হতে পারত ‘অন্য আমেরিকার কবিতা’। তার সপক্ষে একটা গোদা যুক্তি হতে পারত এই যে এখানে শুধু স্প্যানিশ ভাষার কবিতার অনুবাদ রাখা হয়েছে, তবে সেটা একমাত্র যুক্তি নয়। মেনল্যান্ড আমেরিকা বলতে আমরা ইংরেজির উত্তরকেই বুঝি-সেটাই আমাদের কাছে মূল আমেরিকা। আমাদের ইতিহাস-ভূগোলও শিশুকাল থেকেই এভাবে ভাবিয়েছে আমাদের। কিন্তু স্প্যানিশ বা পোর্তুগিজ আমেরিকার কবিতায় স্বাধীনতা ও বন্ধনমুক্তির যে আর্তি বিংশ শতাব্দীতেও শোনা গেছে উত্তরের কান্না তা হতেই পারে না। চরিত্রগত ভিন্নতার এই দিকটিতে জোর দিয়ে সচেতনভাবে চয়ন করা হয়েছে লাতিন আমেরিকার সেইসব কবিদের স্প্যানিশ ভাষার কবিতা যেখানে অন্যতর সুরটি চেনা যায়। নেরুদা বা ওক্তাবিও পাস আমাদের অনেকদিনের প্রতিবেশী, কিন্তু সেসার বাইয়েহো, রুবেন দারিও বা হোসে মার্তি হয়তো ততটা নন। এই সংকলন সব অর্থেই সেই অন্যদের অনুবাদে চেনার প্রয়াস।

Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Publishing Year

2026

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

Latin Americar Kobita || Swapan Bhattacharya
Latin Americar Kobita || Swapan Bhattacharya || ল্যাটিন আমেরিকার কবিতা || স্বপন ভট্টাচার্য
Original price was: ₹275.00.Current price is: ₹220.00.

7 in stock