‘লিপিকা’-র একটা লেখায় রবীন্দ্রনাথ বলেছিলেন, ‘মানুষের জীবন হল গল্প’। এ-কথার ভেতর অনেক গূঢ় অর্থ আছে। তবে গল্প ছাড়া যে জীবন হয় না, তা আমরা সবাই বুঝি। যত দিন যাচ্ছে; মানুষের জীবন থেকে গল্প যেন হারিয়ে যাচ্ছে। খবরের কাগজ আর টিভিতে লোকে যা পড়ে বা শোনে-তা-ই এখন গল্পগাছার বিষয়। ব্যাপারটা প্রথম ধরতে পারি গরিব বাচ্চা আর বয়স্ক নারীদের সঙ্গে সাক্ষরতার কাজ করতে গিয়ে। শিশুরা এখন আর গল্প শোনে না, বলে না। গল্প বলতে তারা বোঝে টিভি সিরিয়ালের বা বিজ্ঞাপনের গল্প। সত্যিই কি তাহলে গল্প হারিয়ে গেল? শিক্ষা নিয়ে আমার কাজের সুবাদে শহরে-গ্রামে নানা ধরনের মানুষের কাছে গল্প শুনতে চেয়েছি, পেয়েওছি কিছু। সেইসব অভিজ্ঞতা নিয়ে এই বই; লোককথা নিয়ে কিছু চর্চা করেছিলাম, তা-ও রইল। কথা-কাহিনি নিয়ে কোনো তত্ত্বকথা নয়; গল্প বলা-শোনার আনন্দ আর হারিয়ে যাওয়ার দুঃখ ভাগ করে নিতে চাইছি পাঠকদের সঙ্গে।

Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Publishing Year

2026

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

Kothabrittanto by Sandip Bondyopadhyay
Kothabrittanto || Sandip Bondyopadhyay || কথাবৃত্তান্ত || সন্দীপ বন্দ্যোপাধ্যায়
Original price was: ₹300.00.Current price is: ₹240.00.

7 in stock