ছোটোবেলার অনেক স্মৃতিই সময়ের স্রোতে কোথায় যেন হারিয়ে যায়। কিন্তু কিছু রাত, কিছু গন্ধ, কিছু অন্ধকার আজও মনের ভেতর ঠিক আগের মতোই বেঁচে থাকে।
ছোটোবেলায় যখন সন্ধ্যা নামলেই চারপাশে নেমে আসত এক অদ্ভুত নিস্তব্ধতা। কুপির আলো, হারিকেনের দপদপে শিখা, টিনের চালের ওপর বৃষ্টির টুপটাপ শব্দ, দূরে শিয়ালের ডাক, আর মায়ের আঁচলের উষ্ণতা- সব মিলিয়ে যেন অন্য এক পৃথিবী।
সেই পৃথিবীতে ঘুম আসত না ভূতের গল্প ছাড়া। তবে সেই ভূতেরা রক্তচক্ষু নিয়ে মানুষকে ভয় দেখাতে আসত না
এই বইয়ের প্রতিটি গল্প সেইসব ভূতেদের নিয়েই। যারা অন্ধকারে নয়, মানুষের স্মৃতিতে বাস করে; যারা ভয় নয়, ভালোবাসা শেখায়; যারা হারিয়ে যাওয়া শৈশবের মতোই আজও নিঃশব্দে আমাদের সঙ্গে হেঁটে চলে |











Reviews
There are no reviews yet.