জম্মু-কাশ্মীর, ভারতের এই রাজ্যটিকে ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে বিবাদ সুদীর্ঘকালের। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে পরিবেষ্টিত এই রাজ্যের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল বারুদের স্তূপ। মাঝে মধ্যেই সেই স্তূপে অগ্নিসংযোগ হয়ে ঘটে যায় একের পর এক বিস্ফোরণ। ২০১৯ সালের ৫ই আগস্ট ভারত সরকার এই রাজ্যের ওপর থেকে আর্টিক্ল ৩৭০ এবং ৩৫-এ বাতিল করার পর থেকে রাজ্যের নানান জায়গায় শুরু হয় অশান্তি। এরই মধ্যে খবর আসে, বিপুল মাত্রায় অস্ত্র চোরাপথে কাশ্মীরে প্রবেশ করছে। বিষয়টির তদন্তভার দেওয়া হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির অফিসার রণজয় ভৌমিককে। তদন্তে নেমে উদ্ঘাটিত হতে থাকে একের পর এক তথ্য। নাম উঠে আসে এক ভারতীয় বিজ্ঞানীর। অথচ কোন সন্ত্রাসবাদী সংগঠন এইসব কর্মকাণ্ডের পিছনে রয়েছে বা তাদের পরিকল্পনা কী সেসব কিছুই জানা যায় না। শেষ পর্যন্ত কি রণজয় জানতে পারবে, যে তার দেশের জন্য কোন্ মহাবিপদ অপেক্ষা করে আছে? পারবে কি দেশকে সেই বিপদের হাত থেকে বাঁচাতে?
Khudranu || Debbrata Das || ক্ষুদ্রানু || দেবব্রত দাস
Original price was: ₹285.00.₹228.00Current price is: ₹228.00.
50 in stock
কাশ্মীরের অশান্ত পটভূমিতে এক রহস্যময় ষড়যন্ত্রের গল্প ‘ক্ষুদ্রানু’ (Khudranu) । NIA অফিসার রণজয়ের তদন্তে সামনে আসে চমকে দেওয়া সত্য।
50 in stock
We will notify if any of your ordered book is out of print or price revised due to reprint or new edition.
| Weight | 0.5 kg |
|---|---|
| Dimensions | 18 × 12 × 2 cm |
| Author Name | |
| Binding | Hardcover |
| Product Language | Bengali |
| Publisher | |
| Publishing Year | 2026 |
Only logged in customers who have purchased this product may leave a review.










Reviews
There are no reviews yet.