ABOUT THIS BOOK

আলাদা আলাদা সময়ে লেখা দুটো নভেলা নিয়ে এই বই। দুটো লেখার মধ্যে কোথাও একটা আত্মীয়তা আছে। ‘যেদিকে যায় রাস্তা’য় চারটে মানুষ, অনেকগুলো না-বলা কথা। এ এক মজার, তীক্ষ্ণ আর গোপনে মন ছুঁয়ে যাওয়া আখ্যান। প্রেম, সততা আর সম্পর্কের ভান নিয়ে লেখা এই গল্পে শেষ পর্যন্ত রাস্তাই ঠিক করে দেয় কে কোন দিকে যাবে। ‘খেলা ভাঙার খেলা’র প্রিয়ম একা থাকে, ঘুমের ওষুধ আর ঘি-ভাত নিয়ে। এক রাতে শহরে একটা ফ্লাইওভার ভেঙে পড়ে, আর পাশের বাড়ির এক অচেনা মহিলা তার দরজায় এসে দাঁড়ান। তারপর কী হয়, সেটা এখানে বলব না। শুধু এটুকু বলি, এই গল্পে কে কাকে কতটা চেনে, সেই প্রশ্নটা শেষ পাতা পর্যন্ত থাকুক, এটাই চেয়েছি। দুটো গল্পেই মানুষ কখনো কখনো নিজের অজান্তেই সত্যির মুখোমুখি হয়ে পড়ে। আমাদের প্রত্যেকের জীবনেই কোনো-না-কোনো খেলা চলে, আর একদিন সেটা ভাঙে। কারও ক্ষেত্রে ভাঙনটা মুক্তি আনে, কারও ক্ষেত্রে আরও গভীর অন্ধকার।

A
ABOUT THE AUTHOR

Abhik Dutta

জন্ম ১০ই অক্টোবর ১৯৮৫।

মফস্বল শহর অশোকনগরে বেড়ে ওঠা। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। ছোটবেলা থেকেই পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বইয়ের নেশা ছিল। লেখার নেশা জাঁকিয়ে বসে কলেজে পড়াকালীন৷ ওই সময়েই "আদরের নৌকা" লিটল ম্যাগ প্রকাশের মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ। প্রথম বই ২০০৮ সালের বইমেলাতে প্রকাশিত হয় , "এক কুড়ি গল্প"। পরবর্তী কালে অফিস থেকে ফিরে ফেসবুকে লিখতে বসা এবং ধীরে ধীরে জনপ্রিয়তা পাওয়া।

গান গাইবার পাশাপাশি ঘুরতে, ফটোগ্রাফি করতে ভালবাসেন লেখক।

View all 47 books
Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Publishing Year

2026

Reviews

There are no reviews yet

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Jedike Jay Rasta and Khela Bhangar Khela – Bengali Novella Collection Book
Khela Bhangar Khela || Abhik Dutta || খেলা ভাঙার খেলা || অভীক দত্ত
Original price was: ₹249.00.Current price is: ₹199.00.

In stock