ABOUT THIS BOOK

বিবাহবিচ্ছিন্না মেয়ে মানেই আড়চোখে দেখার শো পিস। পুরুষের ছুঁয়ে দেখার অলিখিত ছাড়পত্র। নীল ছবির মোহে পুড়ে যায় বয়ঃ সন্ধিকাল। কখনও সময়ের নাগপাশে মিলনও ধর্ষণ হয়ে যায়। সম্পর্কে লাগে রক্তের দাগ। সুপারি কিলারের ছোবল বনাম বাতিল জীবনের মর্মান্তিক আঘাত। খবর আসে, ঝুলে আছে সন্তানের দেহ। কূল ভাঙে মায়ের বুকে। অবৈধ জন্ম যদি অন্যায় হয়, তাহলে অনাহুত প্রাণের মৃত্যুও পাপ। এতো কিছুর পরেও মানুষ বেঁচে থাকে। পচনশীল সমাজে ঘুণ ধরা সম্পর্কে টিকে থাকাও এক সাধনা। ক্লান্ত শরীরে দক্ষিণের ঘরে জিরোতে গিয়ে জেগে ওঠে চেতনা। ঝড়ে হারিয়ে যেতে যেতে ভাঙনের পাশ কাটিয়ে এগিয়ে চলার গল্পই ধরা আছে এই সংকলনে। আসলে এই গল্পগুলো আমাদেরই জীবন থেকে খাবলে তুলে নেওয়া একেকটা হীরক-মুহূর্ত!

Abhishek Chattopadhyay Bengali writter
ABOUT THE AUTHOR

Avishek Chattopadhyay

জন্ম ১৯৮৫ সালের ২২ জানুয়ারি, কোলকাতায়। ইতিহাসে স্নাতকোত্তর। একটি প্রকাশনা সংস্থায় কর্মজীবন শুরু। পাশাপাশি বিভিন্ন পত্র-পত্রিকায়, সংবাদপত্রে ভ্রমণসংক্রান্ত ও গল্প লেখা। সিনেমা দেখার নেশা থেকেই সিনেমা তৈরির স্বপ্ন দেখা। নির্মাণ করেছেন তিনটি স্বল্পদৈর্ঘ্যর ছবি যা জিতে নিয়েছে দেশ-বিদেশের পুরস্কার। বিভিন্ন সিরিয়াল, সিনেমায় গীতরচনাও করেন। এখনও পর্যন্ত তাঁর প্রকাশিত বই তেরো নম্বর ফ্লোর, একটি মৃত্যুর গান, মৃত জ্যোৎস্নার রাত্রি, আতঙ্কের অষ্টপ্রহর, মোহিনী মহাকালের ছায়া, হৃদয় গহন, ম্যাও, কথাকলি কোথায়, ঝড়ের পরবর্তী সংবাদ, পাতালকুহেলি, নরলোক পরলোক ও ময়না বলো কৃষ্ণ রাধে, নরদেহ নিরুদ্দেশ - ইত্যাদি |

View all 12 books
Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Language

Bengali

Publisher

Publishing Year

2025

Reviews

There are no reviews yet

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

Jhorer Poroborti Songbad || Avishek Chattapadhyay || ঝড়ের পরবর্তী সংবাদ || অভিষেক চট্টোপাধ্যায়
Original price was: ₹250.00.Current price is: ₹188.00.

50 in stock