ডার্ক ওয়েব। অন্ধকারের গভীরতর এক জগৎ। যেখানে মানুষের সবচেয়ে বিকৃত, জঘন্যতম মুখোশ খুলে পড়ে। চাইল্ড অ্যাবিউজ সেখানে নতুন কিছু নয়। শিশুদের উপর চলে ভয়ংকর যৌন নির্যাতন। কিন্তু তারও নীচে আছে আরও ভয়াবহ এক স্তর, ইনফ্যান্ট অ্যাবিউজ। সদ্যোজাত থেকে দু’-তিন বছরের শিশুদের উপর চলে নির্মম অত্যাচার… আর সেই নরকীয় দৃশ্যের লাইভ স্ট্রিম দেখানো হয় লাখো দর্শকের সামনে।

২০২০। এফবিআইয়ের সাইওয়াচ ডিভিশনের অফিসাররা ডার্ক ওয়েবের গভীরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সাইটের হদিশ পায়। যেখানে লাইভ স্ট্রিমে দেখানো হয় শিশু নির্যাতন এমনকি হত্যা। অদৃশ্য এই জগতের আড়ালে থাকা সেই সাইটে পৌঁছানো কি আদৌ সম্ভব? শুরু হয় এক অসম্ভব ম্যানহান্ট।

অন্যদিকে ২০২২ সালে, ছবির মতো শান্ত এক পাহাড়ি শহরে উদ্ধার হয় দুই শিশুর বিকৃত মৃতদেহ। নির্মম অত্যাচারের ছাপ স্পষ্ট তাদের শরীরে। কেসটি যায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে। তদন্তে নামে ইন্সপেক্টর চিত্রা রাঠোর আর প্রবেশ করে এমন এক অন্ধকারে, যা নরকের চেয়েও ভয়ঙ্কর।

পারবে কি চিত্রা ভয়ঙ্কর এক অপরাধ চক্রকে সামনে আনতে? কী হবে এফবিআইয়ের মিশনের? দুই ঘটনার মধ্যে যোগসূত্রই বা কী? ‘জাহান্নামের কিসসা’ (Jahannamer Kissa) আপনাকে নিয়ে যাবে এক ভয়াল নরকে। এই নরক কল্পনার নয়, এই নরক ঘোর বাস্তব!

Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Publishing Year

2026

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Jahannamer Kissa Bengali Thriller Book by Koushik Das
Jahannamer Kissa || Koushik Das || জাহান্নামের কিস্সা || কৌশিক দাস
Original price was: ₹450.00.Current price is: ₹338.00.
Available on: June 1, 2026 at 10:55 pm