পাঁচ হাজার বছর ধরে বহু সংস্কৃতি ও ঐতিহ্যপূর্ণ হিন্দুধর্ম ভারতবর্ষের ধর্মান্দোলনের ধারাগুলির জন্ম দিয়েছে এবং আত্মীকরণ করেছে। এই গ্রন্থটি বিভিন্ন মতধারা এবং পথের সঙ্গে আমাদের একটি মূল্যবান পরিচয় প্রদান করে। ক্ষিতিমোহন সেন সিন্ধু উপত্যকার সভ্যতা থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয়-তৃতীয় শতাব্দী পর্যন্ত ইতিহাস এবং বৌদ্ধধর্ম, জৈনধর্ম ও পুরাকালের অজ্ঞেয়বাদের উদ্ভবের কাহিনি বর্ণনা করেছেন। বহির্ভারত থেকে আগত ধর্মগুলির প্রভাব, যেমন চতুর্থ শতাব্দীতে খ্রিস্টধর্ম ছাড়াও ইসলাম ধর্মের আগমন এবং হিন্দুধর্মের উপর তার প্রভাব সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে। লোকাচার, উৎসব-অনুষ্ঠান, জাতিভেদ প্রথা, এই প্রথার সমর্থক এবং বিরুদ্ধবাদী ইত্যাদি বিষয় নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেছেন বহির্ভারতে যেমন ইন্দোনেশিয়া ও ইন্দোচিনে হিন্দুধর্মের প্রসার সম্পর্কেও লেখক আলোকপাত করেছেন। লেখকের দৌহিত্র অমর্ত্য সেন তাঁর এই বইয়ের জন্য লিখিত প্রস্তাবনায় গ্রন্থটির পটভূমি এবং বহু সংস্কৃতির সমন্বয়পূর্ণ ভারতবর্ষে হিন্দুধর্মের আদানপ্রদানের দিকটির ব্যাখ্যা করেছেন। পাণ্ডিত্যপূর্ণ অথচ সহজবোধ্য এই গ্রন্থটি প্রাচীন ও সতত পরিবর্তনশীল হিন্দুধর্ম (Hindu Dharma)সম্বন্ধে আগ্রহী পাঠকের কাছে পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে।
Hindu Dharma || Kshitimohan Sen || হিন্দু ধর্ম || ক্ষিতিমোহন সেন
Original price was: ₹400.00.₹320.00Current price is: ₹320.00.
7 in stock
7 in stock
We will notify if any of your ordered book is out of print or price revised due to reprint or new edition.
| Weight | 0.5 kg |
|---|---|
| Dimensions | 18 × 12 × 2 cm |
| Binding | Hardcover |
| Product Language | Bengali |
| Publisher | |
| Publishing Year | 2025 |
Only logged in customers who have purchased this product may leave a review.









Reviews
There are no reviews yet