দুই রত্ন ( Dui Ratna ) , সত্যি সত্যিই যাঁরা ভারতরত্ন। যদিও সরকারি দু ‘ভারতরত্ন’ পুরস্কার পাননি কেউই! সুনীল গাভাসকার এবং কপিলদেব নিখাঞ্জ, সেই দুজনকে পাশাপাশি সাজিয়ে, এক মলাটে এবার। জীবনের নানা অধ্যায়, নানা প্রসঙ্গে একেবারে খোলাখুলি কথা বলেছেন দুজনেই। ভারতীয় ক্রিকেটের লম্বা ইতিহাসে অনেকেই এসেছেন। কিন্তু এই দুজন একেবারে আলাদা এবং সবার ওপরে। একজন টেস্ট ইতিহাসে প্রথম দশ হাজার রানের সীমানা পেরিয়েছিলেন, শতরান সংখ্যায় প্রথমবার টপকে গিয়েছিলেন ডন ব্র্যাডম্যানকেও। অন্যজনের হাতে উঠেছিল ক্রিকেটের বিশ্বকাপ, এসেছিল ভারতে প্রথমবার। পরে শচীন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলিরা বারবার বলেছেন, তাঁদের ক্রিকেটে টেনে এনেছিল, খেলতে অনুপ্রাণিত করেছিল তিরাশির সেই বিশ্বকাপ জয়। কপিলের হাতে ট্রফি দেখার আনন্দটাই তাঁদের টেনে এনেছিল ক্রিকেট মাঠে। এই বইয়ের পাতায় পাতায় সেই সুনীল-কপিল!

Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Publishing Year

2026

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Dui Ratna || Debashish Dutta || দুই রত্ন || দেবাশিস দত্ত
Original price was: ₹250.00.Current price is: ₹188.00.

50 in stock