‘ধূসর গোধূলি’ (Dhusar Godhuli) উপন্যাসে সাংবাদিক প্রিয়াংশু মল্লিক নতুন কর্মস্থল ‘শিরোনাম পত্রিকা’-র হয়ে একটি অত্যন্ত সংবেদনশীল অ্যাসাইনমেন্ট নিয়ে পৌঁছে যায় শ্রীনগরে। বিষয় কাশ্মীরি পন্ডিতদের পুনর্বাসন। বহু বছর ধরে স্থানীয়দের দখলে থাকা বাড়িগুলো ফেরত দিয়ে বাস্তুচ্যুত পন্ডিতদের পুনরায় সেখানে স্থাপন করা কি আদৌ সম্ভব?
তদন্তে নেমে প্রিয়াংশু জানতে পারে, আলিয়া ডেমিয়ানুকের এনজিও এই পুনর্বাসন প্রক্রিয়ার সঙ্গে গভীরভাবে জড়িত। সুদূর সিডনি থেকে লেখা খের যেমন ফিরে আসছে নিজের শিকড়ের টানে, তেমনই গিরিজাও ফিরে আসছে তার পুরোনো সম্পত্তির অধিকার ফিরে পেতে। কিন্তু এই পরিস্থিতি মোটেও সহজ নয়।
কাশ্মীরে পন্ডিতদের পুনর্বাসনের খবর পৌঁছতেই নড়েচড়ে বসে পাকিস্তান। সন্ত্রাসবাদের পুরনো দাবার ছক আবার সক্রিয় হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে সামনে আনা হয় খালিদ মির্জাকে। তাহলে কি আবার আগুন জ্বলবে আপাত শান্ত কাশ্মীরে?
রাজনীতি, মানবিকতা, সন্ত্রাসবাদ ও ব্যক্তিগত আবেগের মিশেলে ভাস্বর চট্টোপাধ্যায় রচনা করেছেন এক টানটান উত্তেজনাপূর্ণ থ্রিলার |














Reviews
There are no reviews yet.