বাংলা সাহিত্যের জনপ্রিয় এগারোটি চরিত্রকে এখানে এক মলাটের মধ্যে নিয়ে আসা হয়েছে। সব দেশের, সব বয়সের বাঙালির মধ্যে যাঁরা জনপ্রিয়তায় অবধারিতভাবে ওপরের সারিতে। এই সেরা ডাকসাইটে একাদশের সঙ্গে রয়েছে এক ‘দ্বাদশ ব্যক্তি’। এক ছেলেমানুষ সপ্রতিভ সাংবাদিক। কথাবার্তা, পোশাক-আশাক, চালচলনে যে একেবারে একালের। কিন্তু বাংলা সংস্কৃতির গভীরে তার শেকড়। চার প্রজন্মের ছেলেবেলা ছেঁকে সে জোগাড় করেছে এই এগারো জন নায়ককে। তাঁদের সম্পর্কে বিস্তর খবরাখবর নিয়ে তারপর গেছে তাঁদের সাক্ষাৎকার নিতে। এই কাল্পনিক সাক্ষাৎকারে তাই তাঁদের স্বভাব, অভিজ্ঞতা, পারিপার্শ্বিক সব নিয়ে নায়কেরা আশ্চর্য জীবন্ত। প্রিয় নায়কদের সাক্ষাৎকার পড়ে নস্ট্যালজিয়ায় আচ্ছন্ন হবেন পাঠক। আবার যে-নায়কদের সঙ্গে তাঁর তেমন পরিচয় গড়ে ওঠেনি, তাঁদের সঙ্গেও ঘনিষ্ঠ আলাপ হয়ে যাবে। এই জোড়া প্রাপ্তির কথা মাথায় রেখেই এই সংকলন। দাদুর আমলের নায়কের সঙ্গে ভাব জমে উঠবে নাতনির। এ যুগের নায়ককে ভালবেসে ফেলবেন নাতির দিদিমা। প্রজন্মের সঙ্গে প্রজন্মের, এ এক আক্ষরিক অর্থেই অপূর্ব সেতুবন্ধন।

Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Publishing Year

2026

Reviews

There are no reviews yet

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Dashu Theke Kakababu is a bengali children fiction tales by debanjon sengupta
Dashu Theke Kakababu || Debanjon Sengupta || দাশু থেকে কাকাবাবু || দেবাঞ্জন সেনগুপ্ত
Original price was: ₹325.00.Current price is: ₹260.00.

7 in stock