বইয়ের শুরুতে একটি ভূমিকার মাধ্যমে লেখক স্পষ্ট করে দিয়েছেন যে তাঁর এই কাহিনিরা মাতৃরূপ দর্শন করা ও করানোর এক ভিন্নতর প্রয়াস। ঠিক এখানেই এরা বাজারের আর পাঁচটা পিশাচের আরাধনা আর বেতালের বেসুরো তালের থেকে আলাদা হয়ে গেছে। এরপর এসেছে গল্পরা~ ১. হাড় ২. বিকারলক ৩. অবগাহন ৪. হাসি ৫. শুদ্ধচিত্ত ৬. ললিতা ৭. বীররাত্রি ৮. শব্দ ৯. উড়োজাহাজ ১০. নাস্তিক গল্পগুলো সত্যিকারের ভয়ের গল্প। তার চরিত্রায়ন থেকে শুরু করে আবহ নির্মাণ— সবেই আছে বাস্তবের ধুলো আর ঘাম, ক্ষেত্রবিশেষে রক্তের গন্ধ। তবে সব ছাপিয়ে এরা এক অন্য উচ্চতার রহস্য-গল্পও বটে। সে-রহস্যের নাম নারী! তার তল পেতে আমরা যুগ-যুগান্ত ব্যয় করি। তার অর্থ না বুঝে আমরা মানব থেকে দানব হই। তাঁর জন্যই আমরা লুব্ধক নক্ষত্রের মতোই জ্বলে চলি রাতের পর রাত— যাতে একবার তাঁর সেই অহৈতুকী করুণা আমাদের ওপর বর্ষিত হয়। সেই রক্তমাংসের দেবী’র মধ্যে নিহিত রহস্যকে মন্ত্রে, আরাধনায়, অলৌকিকে পাওয়ার, আবার কখনও না-পাওয়ার দশটি ভয়াল আখ্যান হল দশরূপা।
- “Golpera Kotha Bole || Debasish Maity || গল্পেরা কথা বলে || দেবাশীষ মাইতি” already exists in your wishlist
Dasharupa || Soumitra Biswas || দশরূপা || সৌমিত্র বিশ্বাস
Original price was: ₹330.00.₹264.00Current price is: ₹264.00.
50 in stock
50 in stock
| Weight | 0.5 kg |
|---|---|
| Dimensions | 18 × 12 × 2 cm |
| Author Name | |
| Binding | Hardcover |
| Language | Bengali |
| Publisher | |
| Publishing Year | 2020 |
Only logged in customers who have purchased this product may leave a review.














Reviews
There are no reviews yet.