ABOUT THIS BOOK

তিনদিন তীব্র দুর্যোগের পরে এক রোদ ঝলমলে দিন। সেদিনই ভরদুপুরে একজন বনেদী পরিবারে বৌ, একজন সফল এন্ত্রেপ্রেনিউর অমৃতা দত্ত চৌধুরী নিজের বিছানায় চির ঘুমে ঘুমিয়ে পড়লেন। অমৃতা ছিলেন দুর্দান্ত ফিগার আর মানানসই ব্যক্তিত্বের অধিকারিণী। অফলাইন এবং অনলাইনে তার অগুন্তি স্টুডেন্ট এবং ফলোয়ার। উপার্জনও ঈর্ষণীয়। পারিবারিক চিকিৎসক বললেন ম্যাসিভ হার্ট অ্যাটাক। পোস্টমর্টেম রিপোর্টও লিখল, কজ অব ডেথ – মায়োকার্ডিয়াল ইনফ্রাকসন। সবাই মেনে নিলেও সন্দেহ প্রকাশ করল তাদের সতেরো বছরের এডিএইচডি আক্রান্ত ছেলে। স্বামী দ্বিধায় পড়ে পুলিশ ডাকলেন। সাথে ডাকলেন দৈ চিনিকে। পোস্টমর্টেম রিপোর্ট যেখানে পরিস্কার সেখানে এই মৃত্যুর পিছনে কি কোনও রহস্য আদৌ থাকতে পারে। দৈ চিনি কি ছেড়ে দেবে এই কেস। তাদের ভাবাচ্ছে মহিলার কিছু কাগজপত্র। আর ভাবাচ্ছে ছয়বছর আর তিনবছর আগের দুটো ঘটনা। তাতেও কি কিছু বোঝা যাচ্ছে? নাকি দৈ চিনিকে যেতে হবে আরও অতীতের কোনও ধূসর সময়ে? যেতে হবে কলকাতার উষ্ণ ধুলোবালি ছেড়ে উত্তরবঙ্গের শীতল সবুজ কোনও পাহাড়ি অঞ্চলে?

M
ABOUT THE AUTHOR

Mayna Mukhopadhyay

View all 3 books
Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Publishing Year

2026

Reviews

There are no reviews yet

Only logged in customers who have purchased this product may leave a review.

Bengali Detective Thriller About the Mysterious Death of Entrepreneur Amrita Dutta Chowdhury and Detective Dai Chini's Investigation
Blind Spot || Mayna Mukhopadhay || ব্লাইন্ড স্পট || ময়না মুখোপাধ্যায়
Original price was: ₹349.00.Current price is: ₹279.00.

In stock