সূচনা লগ্নে বাংলার মানুষের কাছে চলচ্চিত্র ছিল এক বিস্ময়। ঘরের দেওয়ালে টাঙানো ছবি অনেক দেখলেও সেই ছবির মানুষগুলো যে পর্দায় ঘুরে বেড়াবে, এ দৃশ্য কখনও তাঁদের স্বপ্নেও ঠাঁই পায়নি। এ এক অভাবনীয় দৃশ্য। অভাবনীয়কে ভাবনীয় করে তুললেন হীরালাল সেন, জে এফ মাদান, অনাদি নাথ বসু, বীরেন্দ্র নাথ সরকার-এর মত কালজয়ী বেশ কিছু মানুষ। স্থির ছবি চলতে শিখল, কথা বলতে শিখল, এমনকি একসময় সাদা কালো ছবিতে রঙের ছোঁয়া লাগল। সে এক দীর্ঘ পথচলা, যাতে জড়িয়ে আছে বহু মানুষের উদ্যোগ, শ্রম, মেধা ও ঝুঁকি। আছে অনেক হাসি-কান্না, খ্যাতি-অখ্যাতি, নাম, যশ, পাওয়া আর হারানোর গল্প। তবে দুর্ঘটনা আর সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে অনেক কিছু। ভরসা সেই সময়ের কিছু পত্রিকা ও বই। লেখক শুকদেব চট্টোপাধ্যায় নির্ভরযোগ্য নানা সূত্র থেকে তথ্য আহরণ এবং বিশ্লেষণ করে বাংলা চলচ্চিত্রের আদি পর্বের নানা দিককে নিপুণভাবে এই গ্রন্থে মেলে ধরেছেন। দুই মলাটে লুকিয়ে আছে জানা অজানা অনেক গল্প, অনেক কথা।
- “Kishore Upanyas Samagra Vol. 5 || Shirshendu Mukhopadhyay || ????? ??????? ????? ???? ? || ?????????? ???????????” already exists in your wishlist
Bioscope – Banglar Chhayachhobir Itikotha (1897-1947) || Sukdeb Chattopadhyay
Original price was: ₹550.00.₹440.00Current price is: ₹440.00.
7 in stock
7 in stock
We will notify if any of your ordered book is out of print or price revised due to reprint or new edition.
| Weight | 1 kg |
|---|---|
| Dimensions | 20 × 12 × 3 cm |
| Author Name | |
| Binding | Hardcover |
| Product Language | Bengali |
| Publisher | |
| Publishing Year | 2026 |
Only logged in customers who have purchased this product may leave a review.











Reviews
There are no reviews yet