এক বর্ষার রাতে চৌধুরি বাড়ি চুরি করতে গিয়ে গোবরের গর্তে পা হড়কে পড়ে গেল কানাপদ। ব্যর্থমনোরথ কানাই বৃষ্টি থেকে মাথা বাঁচাতে শেতলা মন্দিরের বারান্দায় উঠে আবিষ্কার করল ছিঁচকে চোর পাঁচু দেবতার বরে অদৃশ্য হওয়ার ক্ষমতা লাভ করেছে। নিদারুণ অভিমানে চুরিতে ইস্তফা দিল কানাই। সাম্বাদ্বীপে গিয়েছিল একটা লোক। সেখানে সোনার ঢেঁকি ও নাদা দেখেছিল সে। চিচিঙ্গের মতো লংকা ও সুপুরির মতো সাইজের নারকেল। আরও অনেক অজানা তথ্য জানিয়েছিল লোকটা পটাদাকে। গোপেন দারোগা ঘুমকাতুরে। তাঁর দাবি তাঁর সুশাসনের ফলেই ব্রিজপুকুর এলাকায় চুরি ছ্যাঁচড়ামি একেবারে বন্ধ হয়ে গেছে। কিন্তু হঠাৎ করেই আবার শুরু হল চৌর্যকর্ম। গোপেন দারোগার ঘুমের দফারফা। তাঁকে চ্যালেঞ্জ জানিয়েছে তাঁরই বাল্যবন্ধু পুলিশে চাকরি না-পাওয়া উপেন। পটাদা নিজেকে গ্লোবট্রটার বলে দাবি করেন গল্পখোর রুবি, রণেন আর কিঙ্কিনীদের কাছে। মাসাইমারা জঙ্গল, তিব্বত, সাহারা মরুভূমি সবই নাকি তাঁর নখের আয়নায়। টাইম মেশিনে চেপে আসা ইডেনের অধিবাসীদেরও চাক্ষুষ করেছেন তিনি। তাঁরই কল্যাণে নাকি প্লুটোনিয়াম বোমার হাত থেকে রক্ষা পেয়েছে পৃথিবী। মালয়েশিয়ার রাবার ফ্যাক্টরির কুলিদের ভূতের উপদ্রব থেকে একবার রক্ষা করেছিলেন পটাদাই। শেষ ট্রেন থেকে নেমে অন্ধকার রাতে বাড়ি ফেরার সময় ভূতের কবলে পড়ল পিলেকান্ত। নিজেকে ‘ড্রাগন’ পরিচয় দিয়েও রক্ষা পেল না। হাতে ছিল সাইকেলের পাম্পার। বুদ্ধি খাটিয়ে সেটাকেই কাজে লাগাল সে। কীভাবে? পাঁচুর লাঙলের ফালে বেধে একদিন উঠে এল সন্দেহজনক একটা পিতলের কলসি। তারপর? এরকমই পঁচিশটি দমফাটা হাসির গল্পে বিচিত্র সব চরিত্রের দেখা মিলবে এই বইয়ে। Bhuter Chikitsha
View wishlist“Bhoyer Cheye Bhoyonkar || Parag Bhunia || ভয়ের চেয়ে ভয়ঙ্কর || পরাগ ভূঞ্যা” has been added to your wishlist
Bhuter Chikitsha || Hiranmoy Bhattacharya || ভূতের চিকিৎসা || হিরণ্ময় ভট্টাচার্য
₹150.00 Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.
50 in stock
50 in stock
We will notify if any of your ordered book is out of print or price revised due to reprint or new edition.
SKU:PARUL_BHUTERCHIKITSHA001
Brand: Parul Prakashani
| Weight | 0.5 kg |
|---|---|
| Dimensions | 18 × 12 × 2 cm |
| Author Name | |
| Binding | Hardcover |
| Product Language | Bengali |
| Publisher |
Only logged in customers who have purchased this product may leave a review.
Related Products
-
Horror
Bidehi || Pratim Das || বিদেহী || প্রতিম দাস
₹325.00Original price was: ₹325.00.₹260.00Current price is: ₹260.00. -
Crime, Thriller & Mystery
Payal Sen Series – Char Odhhay || Mousumi Dutta || পায়েল সেনে সিরিজ— চার অধ্যায় || মৌসুমী দত্ত
₹225.00Original price was: ₹225.00.₹180.00Current price is: ₹180.00. -
Short Stories
Romanchogatha || Koushik Chattopadhyay || রোমাঞ্চগাঁথা || কৌশিক চট্টোপাধ্যায়
₹225.00Original price was: ₹225.00.₹180.00Current price is: ₹180.00. -
Short Stories
Kishore 20 Galpo || Ratantanu Ghati || কিশোর 20 গল্প || রাতনতানু ঘাঁটি
₹199.00Original price was: ₹199.00.₹149.00Current price is: ₹149.00. -
Literature & Fiction
Psycho || Soham Bagchi || সাইকো || সোহম বাগচী
₹325.00Original price was: ₹325.00.₹244.00Current price is: ₹244.00. -
Detective
Hrishikesher Saptakanda || Ashis Chakraborty || হৃষীকেশের সপ্তকাণ্ড || আশিস চক্রবর্তী
₹350.00Original price was: ₹350.00.₹280.00Current price is: ₹280.00.








Reviews
There are no reviews yet.