নারী লেখকের জন্য শুধু উপেক্ষা নয়, অবরোধও। মেয়েরা কী লিখছে, তার ওপর সমাজের নজরদারি থাকে, থাকে নৈঃশব্দ্যও। মেয়েদের লেখা একটা লড়াই। এর মধ্যে অন্য ভাষার মেয়েরা কী লিখছেন, তার খবর আমরা খুব একটা পাই না। আমাদের দৌড় উর্দুর ইসমত চুঘতাই, পাঞ্জাবির অমৃতা প্রীতম, মলয়ালমের কমলা দাস অবধি। এই মুহূর্তে ভারতের অন্য ভাষায় লেখিকারা কী লিখছেন, এই সংকলনে তার একটা ধারণা দেবার চেষ্টা রইল। ঈপ্সিত গল্প না পাওয়া, অনুবাদকের সময়ের অভাব-এই ধরনের সংকলনে যত ধরনের বাধা আসা সম্ভব, এসেছে। তবে গতবছর আর জি কর আন্দোলনের সময় সর্বগ্রাসী অবসাদে কাজ একেবারে খেই হারিয়ে গেছিল, সেই কাজে ফিরতে অনেকদিন চলে গেল। বিচার এখনও অধরা, তবে এই ধরনের একটি কাজ আমাদের ভেতরের পবিত্র আগুন জাগিয়ে রাখে। তেইশটি ভারতীয় ভাষার লেখিকাদের গল্পের এই সংকলন বাংলায় সম্ভবত প্রথম।

Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Publishing Year

2026

Reviews

There are no reviews yet

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Bharatiya Golpe Narir Swar || Trishna Basak
Bharatiya Golpe Narir Swar || Trishna Basak
Original price was: ₹475.00.Current price is: ₹380.00.

7 in stock