গত চারশো বছর সময়কালেব মধ্যে যত বিদেশি ক্লাসিক বেরিয়েছে তার থেকে বর্ণোজ্জ্বল বারোটিকে এই আশ্চর্য গ্রন্থে বেছে নিয়েছেন শেখর বসু। ঝরঝরে গতিময় বাংলায় ছোটদের মনের মতো করে শুনিয়েছেন সেই বারোটি ক্লাসিকের গল্প। যুগোত্তীর্ণ এই কাহিনীগুচ্ছে রয়েছে- দি স্টোরি অব ডন কুইক্সোট, রবিনসন ক্রুসো, গ্যালিভারস ট্রাভেল্স, সুইস ফ্যামিলি রবিনসন, দি হাঞ্চব্যাক অব নোতরদাম, দি থ্রি মাস্কেটিয়ার্স, আংকল টমস কেবিন, হাইডি, টোয়েন্টি থাউজ্যান্ড লিগস আন্ডার দ্য সি, দি অ্যাডভেঞ্চারস অব টম স্যয়ার, ট্রেজার আইল্যান্ড এবং দি হাউন্ড অব দ্য বাস্কারভিলস্। নিছক ভাষান্তর নয়, পৃথিবী-বিখ্যাত এই গ্রন্থগুলির মূল মেজাজ ও সৌন্দর্যের সঙ্গেই পরিচয় ঘটানোর প্রয়াস শেখর বসুর এই পরিশ্রমী ও অন্তরঙ্গ সৃষ্টিকর্মে। অসাধারণ এই বইয়ের অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে লেখক-লেখিকাদের সচিত্র জীবনী, প্রতিটি গল্পের প্রেক্ষাপটের কথা এবং কিশোর-ক্লাসিক তথা অনুবাদ সাহিত্য সম্পর্কে বিস্তর দুর্লভ তথ্যে ভরপুর একটি সুদীর্ঘ সজীব আলোচনা। প্রতিটি কাহিনীর সঙ্গে চোখ-জুড়োনো পুরোপাতা অলংকরণ।
Baroti Kishor Classic || Sekhar Basu || বারোটি কিশোর ক্লাসিক || শেখর বসু
Original price was: ₹300.00.₹240.00Current price is: ₹240.00.
7 in stock
7 in stock
We will notify if any of your ordered book is out of print or price revised due to reprint or new edition.
| Weight | 0.5 kg |
|---|---|
| Dimensions | 18 × 12 × 2 cm |
| Author Name | |
| Binding | Hardcover |
| Product Language | Bengali |
| Publisher | |
| Publishing Year | 2025 |
Only logged in customers who have purchased this product may leave a review.













Reviews
There are no reviews yet