সোমালি জলদস্যুর কবলে এমভি আতাতুর্ক। পঁচিশ মিলিয়ান ডলার মুক্তিপণ দিলে তবেই ছাড়া পাবে সতেরোজন নাবিক এবং জাহাজের ক্যাপ্টেন আলিপুর নিবাসী বিক্রম চৌধুরী। ভারত মহাসাগরে পাইরেট বনাম নাবিকের নাটকীয় সংঘাতের জেরে উদ্বিগ্ন চৌধুরী পরিবার। একদিকে মিডিয়া কভারেজের চাপ, অন্যদিকে স্ত্রী লীনা, বাবা অমর আর মেয়ে ওলির পারস্পরিক বিচ্ছিন্নতায় অসংলগ্ন পরিত্রাণপর্ব। ক্যাপ্টেনের অনুপস্থিতিতে বিড়ম্বিত তিনজনেই। আমেরিকার কলেজে অ্যাডমিশান পেয়েছে ওলি, ডলারের আশু প্রয়োজন মেটাতে ওর বাবার উপস্থিতি একান্ত জরুরি। ছেলের অনুমতির অপেক্ষায় ওল্ড-এজ হোমের দিকে পা বাড়িয়ে রয়েছেন অমর। লীনার মাথায় ঘুরছে অন্য এক ভাবনা। ইদানীং বিক্রমের আচমকা ব্যবহারে বিপর্যস্ত হয়েছে ওদের বিবাহিত জীবন। মনে মনে তাই লীনাও প্রস্তুত হচ্ছে, বাইরের দরজা (Bairer Daraja) খুলে নতুন সম্পর্কের অজানা সমুদ্রে ভাসবে বলে। হাইজ্যাকিং-এর মাসকাবারে প্রশ্ন উঠেছে, ক্যাপ্টেন জীবিত না মৃত, কোথায় তিনি? জাহাজেই না কি পাইরেটদের সেই ভয়ংকর দেশ সোমালিয়ায়?অলৌকিক পূর্বাভাসের অপেক্ষায় দিন গুনছে বিক্রম। বোঝালেও বুঝবে কি লীনা? ও কি পরিত্রাণ পাবে সেই মর্মান্তিক দুর্ঘটনার অত্যাচার থেকে? নিজেকেই বন্দি করেছে অসহায় নাবিক, দস্যুই কি তার মুক্তিদাতা হবে?
- “Baishe Shraban ll Bibhas Roychowdhury || ????? ?????? || ????? ??????????” already exists in your wishlist
Bairer Daraja || Kunal Basu || বাইরের দরজা || কুণাল বসু
Original price was: ₹200.00.₹160.00Current price is: ₹160.00.
লীনাও প্রস্তুত হচ্ছে, বাইরের দরজা (Bairer Daraja) খুলে নতুন সম্পর্কের অজানা সমুদ্রে ভাসবে বলে। হাইজ্যাকিং-এর মাসকাবারে প্রশ্ন উঠেছে, ক্যাপ্টেন জীবিত না মৃত, কোথায় তিনি? জাহাজেই না কি পাইরেটদের সেই ভয়ংকর দেশ সোমালিয়ায়?অলৌকিক পূর্বাভাসের অপেক্ষায় দিন গুনছে বিক্রম। বোঝালেও বুঝবে কি লীনা? ও কি পরিত্রাণ পাবে সেই মর্মান্তিক দুর্ঘটনার অত্যাচার থেকে? নিজেকেই বন্দি করেছে অসহায় নাবিক, দস্যুই কি তার মুক্তিদাতা হবে?
50 in stock
| Weight | 0.5 kg |
|---|---|
| Dimensions | 18 × 12 × 2 cm |
| Author Name | |
| Binding | Hardcover |
| Product Language | Bengali |
| Publisher | |
| Publishing Year | 2025 |
Only logged in customers who have purchased this product may leave a review.










Reviews
There are no reviews yet.