পুত্র, এটা কি সেই কোহিনূর, যা আলাউদ্দিন খিলজি ভারতে এনেছিলেন? হ্যাঁ আব্বা। আপনি হাতে নিলে আমি খুশি হবো। সম্রাট বাবর হীরকখণ্ড হাতে নিলেন। মুগ্ধচোখে কিছুক্ষণ দেখলেন। তারপর বললেন, পুত্র, তোমার উপহার পেয়ে আমি খুশি হয়েছি। এতই খুশি হয়েছি যে, এই কোহিনূর তোমাকেই আমি উপহার হিসেবে দিচ্ছি। বাবর লক্ষ করলেন, হুমায়ুনের চোখ ছলছল করছে। এ কী! এত অল্পতে তাঁর ছেলের চোখে পানি আসছে কেন? সে তো আগামী দিনে ভারতবর্ষ শাসন করবে। তাকে কুর্নিশ করে রাজদূতরা বলবে, বাদশাহ নামদার। তাকে হতে হবে ইস্পাতের মতো কঠিন। সম্রাটের ভ্রু কুঞ্চিত হলো। তিনি উঁচুগলায় বললেন, পুত্র, শুধু এই কোহিনূর নয়, ইব্রাহিম লোদীর রাজকোষের সম্পূর্ণ অর্থ তোমাকে আমি উপহার দিলাম। বলো, মারহাবা!… কিন্তু এর চব্বিশ ঘন্টার মধ্যে অদ্ভুত কাণ্ড ঘটল। সেনাবাহিনী নিয়ে পুত্র হুমায়ূন দিল্লির কোষাগার দখল করে রাজকোষের সব অর্থ নিয়ে পালিয়ে গেলেন বাদাশানের দিকে!… তারপর?… মোঘল ইতিহাসের এক রহস্যময় চরিত্র বাদশাহ হুমায়ুন কে নিয়ে ঘটনার ঘনঘটায় আলোড়িত অসামান্য উপন্যাস ‘বাদশাহ নামদার’ (Badshah Namdar), লিখেছেন অপার বাংলার অন্যতম কথাশিল্পী হুমায়ূন আহমেদ।

Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Reviews

There are no reviews yet

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Badshah Namdar by Humayun Ahmed — a historical novel based on the life and intriguing story of Mughal Emperor Humayun.
Badshah Namdar || Humayun Ahmed || বাদশাহ নামদার || হুমায়ুন আহমেদ
Original price was: ₹199.00.Current price is: ₹159.00.

7 in stock