ABOUT THIS BOOK

জেল থেকে দাগী আসামীরা হঠাৎ ছাড়া পেয়ে গেলে সমাজে ঠিক কী ঘটে? আর যাদের অপরাধ শুধুমাত্র একটি ফেসবুক পোস্ট! দিনের পর দিন অন্ধকার চার দেওয়ালে আটকে রেখে কেন কণ্ঠরোধ করা হয় তাদের?
কল্যাণকামী রাষ্ট্রের ন্যায়বিচারের দাঁড়িপাল্লা আসলে ঠিক কোনদিকে ঝুঁকে থাকে?
একদিকে প্রবল জনবিস্ফোরণ, অন্যদিকে রাজনীতির নিষ্ঠুর জাঁতাকল। এসব নাগপাশ থেকে মুক্ত হয়ে অবশেষে যখন পছন্দের রাজনৈতিক দল ক্ষমতায় আসে—তখন সত্যিই কি সব অভীষ্ট মেলে? সব না-পাওয়া কি জাদুমন্ত্রের মতো হঠাৎ একলহমায় পাওয়া হয়ে যায়?
যে স্বপ্নের জন্য লড়াই, তা কেন বারবার রং বদলায়? স্বাধীনতা যাকে একদা হাতছানি দিয়ে ডেকেছিল, আজ কেন সে-ই আচমকা পরাধীন!
রাষ্ট্র ঠিক কোন মুহূর্তে নাগরিকের গোপনীয়তার ওপর তার বরফশীতল হাত রাখে? কেন নিঃশব্দে কাউকে কাউকে চিরকালের মতো চুপ করিয়ে দেওয়া হয়!
প্রশ্ন অনেক কিন্তু তাদের উত্তর কোথায়? বাংলাদেশের জুলাই আন্দোলন এবং তারপর উপমহাদেশের উত্তাল ভূ-রাজনীতির প্রেক্ষাপটে ঠিক কী হবে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং-এর তরুণ অফিসার বিদূর ভরদ্বাজের পরবর্তী পদক্ষেপ?
অভীক দত্ত-র কলমে এক দুর্ধর্ষ রাজনৈতিক থ্রিলার – ‘আয়নাবাড়ি’! Aynabari

A
ABOUT THE AUTHOR

Abhik Dutta

জন্ম ১০ই অক্টোবর ১৯৮৫।

মফস্বল শহর অশোকনগরে বেড়ে ওঠা। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। ছোটবেলা থেকেই পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বইয়ের নেশা ছিল। লেখার নেশা জাঁকিয়ে বসে কলেজে পড়াকালীন৷ ওই সময়েই "আদরের নৌকা" লিটল ম্যাগ প্রকাশের মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ। প্রথম বই ২০০৮ সালের বইমেলাতে প্রকাশিত হয় , "এক কুড়ি গল্প"। পরবর্তী কালে অফিস থেকে ফিরে ফেসবুকে লিখতে বসা এবং ধীরে ধীরে জনপ্রিয়তা পাওয়া।

গান গাইবার পাশাপাশি ঘুরতে, ফটোগ্রাফি করতে ভালবাসেন লেখক।

View all 47 books
Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Publishing Year

2025

Reviews

There are no reviews yet

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

Aynabari || Abhik Dutta || আয়নাবাড়ি || অভীক দত্ত
Original price was: ₹300.00.Current price is: ₹225.00.

48 in stock