বাংলার নারীজাগরণের ছিন্নসূত্রটির পুনরুদ্ধারের কাজে যিনি ইতিমধ্যেই যশস্বিনী ‘ঠাকুরবাড়ির অন্দরমহল’ রচনা করে, সেই চিত্রা দেব এবার আরও ব্যাপক অনুসন্ধানে ব্রতী হয়েছেন বাংলার নারী-জীবনেরই অন্দরমহলে প্রবেশ করে । ১৮০৯ থেকে ১৯০০ সালের মধ্যে যাঁদের জন্ম-বাংলার প্রথম মহিলা আত্মজীবনীকার রাসসুন্দরী দেবী থেকে নির্যাতিতা বধূ অমিয়বালা দেবী পর্যন্ত এমন প্রায় ষাট জন বঙ্গনারীর লেখা বিভিন্ন আত্মজীবনী, স্মৃতিকথা কিংবা দিনলিপিতে ছড়ানো-ছিটনো নারীজীবনের খণ্ডচিত্রগুলিকে একত্র করে তার মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন বঙ্গললনাকুলের মানসিক বিবর্তনের প্রামাণ্য, বিস্তৃত ও অন্তরঙ্গ এক বিবরণ। বাংলার নারী-জাগরণের ইতিহাসে এ-বিবরণের মূল্য যে কী অপরিসীম, তা বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। আপন উপলব্ধির আলোয় এইসব বঙ্গরমণীরা তাঁদের নিজস্ব জীবনবৃত্তের মধ্যে সাধারণ মানুষের সঙ্গে বাস করেও খুঁটিয়ে দেখেছিলেন সমকাল আর সমসময়ের সমাজকে, সেইসঙ্গে হয়তো-বা নিজেদেরও। ‘অন্তঃপুরের আত্মকথা’ (Antapurer Atmakatha) তাই একদিকে যেমন বাংলার নারীজাগরণের ধারাবাহিক বৃত্তান্ত, অন্যদিকে তেমনি দ্বিধা-সংশয় পার হয়ে বঙ্গনারীদের এক নিশ্চিত প্রত্যয়ে পৌঁছে যাবার স্বীকারোক্তি।
Antapurer Atmakatha || Chitra Deb || অন্তঃপুরের আত্মকথা || চিত্রা দেব
Original price was: ₹400.00.₹320.00Current price is: ₹320.00.
50 in stock
‘অন্তঃপুরের আত্মকথা’ (Antapurer Atmakatha) বাংলার নারীজাগরণের ইতিহাসভিত্তিক এক গুরুত্বপূর্ণ গ্রন্থ, যেখানে উনিশ শতকের বঙ্গনারীদের আত্মজীবনী ও স্মৃতিকথার মাধ্যমে তাঁদের জীবন, সংগ্রাম ও আত্মপ্রতিষ্ঠার কাহিনি তুলে ধরা হয়েছে।
Find out your delivery date...
Fast delivery across India
Shipping charges will be shown at the checkout page
50 in stock
We will notify if any of your ordered book is out of print or price revised due to reprint or new edition.
ABOUT THIS BOOK
| Weight | 0.5 kg |
|---|---|
| Dimensions | 18 × 12 × 2 cm |
| Author Name | |
| Binding | Hardcover |
| Product Language | Bengali |
| Publisher | |
| Publishing Year | 2025 |
Only logged in customers who have purchased this product may leave a review.













Reviews
There are no reviews yet