মানুষের জীবন এক অমেয় আধার। দূর থেকে দেখে যাকে মনে হয়, মানুষটি খুব সুখী, সার্থক, যাকে নিয়ত বিদ্ধ করে বহু ঈর্ষাকাতর দৃষ্টি, হয়তো তার মনের ভেতরটি ভিজে আছে নোনা জলে। কেউ জানে না সেই অসহ বেদনা আর কান্নার ইতিহাস। এই উপন্যাস উন্মোচন করেছে সফল মানুষের ভেতরে বাস করা দুঃখী মানুষের একান্ত যন্ত্রণাকে। খবরের কাগজের একটি বিজ্ঞাপন মধ্যবয়সি পাঁচ বন্ধুকে ফিরিয়ে নিয়ে এল যৌবনে। এক দেওয়ালির রাতে মুখর হয়ে উঠল আলোকমালায় সজ্জিত আকাশের ছাদের জমায়েত। সমাজের পাঁচ কোণ থেকে এসে মিলেছে কুশল, প্রচেত, শুভজিৎ, ঋষভ আর আকাশ। এর মধ্যে চারজনই প্রতিষ্ঠিত বলে জ্ঞাত। শুধু একজন পৌঁছতে পারেনি অভীষ্ট লক্ষ্যে। তার হেরে যাওয়ার কাহিনি দিয়েই শুরু হয় আলো আঁধারের কাটাকুটি চিত্রণ। তারপর ধীরে ধীরে প্রতিভাত হয় সফল বন্ধুদের তীব্র দহনের ছবি। ‘আলোর রাত আঁধার রাত’ উপন্যাসে আছে নির্ভার গদ্যের বুনুনি আর খরস্রোতা জীবন। – Alor Rat Andhar Rat
Alor Rat Andhar Rat || Binita Roychowdhury || আলোর রাত আঁধার রাত || বিনতা রায়চৌধুরী
Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.
Out of stock
‘আলোর রাত আঁধার রাত’ (Alor Rat Andhar Rat) মানুষের সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা একাকীত্ব, অপূর্ণতা ও অন্তর্দ্বন্দ্বের হৃদয়স্পর্শী উপন্যাস। পাঁচ বন্ধুর পুনর্মিলনের মাধ্যমে উন্মোচিত হয় বন্ধুত্ব, স্মৃতি, জীবনসংগ্রাম এবং সুখ-দুঃখের গভীর মানবিক কাহিনি।
Out of stock
Receive in-stock notifications for this.
We will notify if any of your ordered book is out of print or price revised due to reprint or new edition.
| Weight | 0.5 kg |
|---|---|
| Dimensions | 18 × 12 × 2 cm |
| Author Name | |
| Binding | Hardcover |
| Product Language | Bengali |
| Publisher | |
| Publishing Year | 2025 |
Only logged in customers who have purchased this product may leave a review.








Reviews
There are no reviews yet.