Description
রাহুলের জীবন বদলে যায় অফিস থেকে ফেরার পথে ফুটপাথ থেকে কেনা এক রহস্যময় প্রাচীন বইয়ের কারণে।
বইটি প্রাচীন বিজয়নগর রাজ্যের রাজধানী ও তার গোপন ইতিহাস নিয়ে লেখা। সেই বইকে কেন্দ্র করে অচেনা ছেলে-মেয়ের ধাওয়া, অদ্ভুত অভিজ্ঞতা এবং অজানা আতঙ্ক শুরু হয়।
অন্যদিকে, পূষণ ও মিত্রা রাজীব জেঠুর সঙ্গে হাম্পিতে এক অভিযানে যায়। সেখানে লুকিয়ে রয়েছে হেরুক নামক এক ভয়ংকর ও রহস্যময় ইতিহাস।
রাহুলও স্ত্রী সোহিনী ও মেয়ে রুমিকে নিয়ে অভিযানে যোগ দেয়।
কিন্তু তাদের পেছনে লেগে পড়ে প্রত্নচোর এবং এক গুপ্তসংঘ।
শেষ পর্যন্ত কি হেরুকের রহস্য উদ্ঘাটিত হবে, নাকি তা ইতিহাসের আড়ালেই থেকে যাবে?
👉 রহস্য, ইতিহাস ও থ্রিলারের দুর্দান্ত মেলবন্ধন—Heruk 2।








Reviews
There are no reviews yet.