Description
বাংলার নবজাগরণের শুরু রামমোহন থেকে; কিন্তু তাঁর কর্মপথ হিন্দুধর্মের যুক্তিবাদী সংস্কার। এর পরে ডিরোজিও এলেন কেবল যুক্তিবাদ আর জনহিতৈষণার পথ ধরে; ধর্মের সাক্ষাৎ সংযুক্তি বাদ দিয়ে। হিন্দু কলেজে তাঁর প্রেরণাদীপ্ত ছাত্রদল আজ ‘ইয়ং-বেঙ্গল’ নামে পরিচিত, যাঁরা তখনকার সংস্কারবন্দি হিন্দুসমাজে একদিকে বিদ্রোহ আর অন্যদিকে সমাজ গড়ার নানা কাজে নিজেদের উৎসর্গ করেছিলেন। সমাজের স্বল্পপরিসরে শুরু হলেও এখান থেকেই নবজাগরণের স্রোত ক্রমশ তীব্র হয়ে ছড়িয়ে পড়েছিল। প্রায় কিশোর-বয়সে প্রয়াত ডিরোজিওর বহুমুখী কর্ম ও প্রভাবের আলোচনা নিয়ে এই বই। তাঁর জন্ম কলকাতায়। তিনি নিজেকে ভারতীয় মনে করতেন।





Reviews
There are no reviews yet.