ABOUT THIS BOOK

গভীর রাতে নেমে আসে সে সাধকের ডাকে সাড়া দিয়ে। তবে সবসময় তাকে ডাকতে হয় না। মাঝে মাঝে সে নেমে আসে সাধককে তার সাধনার পথ থেকে বিচ্যুত করতে। তবে যেভাবেই আসুক, তার আগমনে সম্মোহিত হয়ে যায় পুরো সৃষ্টি। প্রকৃতি নিজের মায়া নিজের গায়েই জড়িয়ে তাকিয়ে থাকে তার দিকে, একদৃষ্টে!
শিহাব এখন অনেকটাই পরিণত চাষি। এখন সে গ্রামের চাষিদের কাছ থেকে শুধু উপদেশই নেয় না, সময় সময় দু-একটা দেয়ও। তেমনই এক কর্মব্যস্ত সকালে গ্রামের প্রাইমারি স্কুলের পেছনে পাওয়া গেল এক কিশোরীর অচেতন দেহ। কে এই কিশোরী? কেউ জানে না। স্বভাবতই এমন এক অস্বাভাবিক ঘটনার সুলুক সন্ধানে ডাক পড়ল মনু মাস্টারের।
সেই কিশোরীকে কেন্দ্র করে গল্প ডালপালা মেলে পিছিয়ে যায় দেড়শ বছর পেছনে। প্রতাপগঞ্জের জমিদার বাড়িতে ঘনিয়ে এসেছে উত্তরাধিকারের কালো ছায়া। জমিদার বাড়ির এক দাসীর বাড়িতে এই বালিকা কোত্থেকে এসেছে? বৃদ্ধ, পুত্রদ্বারা ঘরবন্দী জমিদারের শেষ পরিণতি কি হবে? কেন ডাকসাইটে মণি কাপালিক বন্দী করে রেখেছেন তাঁর একসময়ের সবচেয়ে প্রিয় শিষ্যকে?
লালকে এসে পড়তে হয় ঝামেলার একেবারে মাঝে। ফকিরির মূলনীতি মেনে নিয়ে ঝামেলা এড়িয়ে যেতে পারে না সে। কিন্তু এবারের যে লড়াইটা অত সহজ নয়। বাইরের শক্তির সাথে লড়াইয়ে এরই মধ্যে পরিচিত হওয়া লালকে যে এবার লড়তে হবে নিজের সাথেই।

D
ABOUT THE AUTHOR

Dibakar Das

View all 9 books
Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Publishing Year

2026

Reviews

There are no reviews yet

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
A Bengali supernatural mystery thriller featuring tantric rituals, a mysterious young girl, an ancient zamindar family, and the enigmatic Fakir Lal.
Apsari (Lal Miya Fakir Series 4) || Dibakar Das || অপ্সরী || দিবাকর দাস
Original price was: ₹250.00.Current price is: ₹188.00.
Available on: November 23, 2026 at 12:00 am