মানুষ মানুষের জন্য। কিন্তু এই অমোঘ সত্যকে ছাপিয়ে কখনো কখনো প্রশ্ন জাগে, মানুষের জন্য ধর্ম নাকি ধর্মের জন্য মানুষ। যেই প্রশ্নে থমকে যায় কলকাতা থেকে নোয়াখালি। যেই চেনা সমাজের অচেনা ছবিতে বিহ্বল সবাই। তেমনই এক অস্থির সময়ে লামচরের কিশোর রুস্তম খানের চোখে জমিদার কন্যা নীলাঞ্জনার স্বপ্ন। কিন্তু ধর্ম আর শ্রেণির দুর্লঙ্ঘ্য প্রাচীরের সঙ্গে রুস্তম মুখোমুখি হয় রাজনৈতিক আগুনের। ভাগ্যান্বেষণে কলকাতায় আসা রুস্তম খানকে ভাগ্যচক্রে আবার ফিরতে হয় নোয়াখালিতেই। কিন্তু ঘরে বাইরের সাম্প্রদায়িক আগুন আর ঘৃণার সঙ্গে যুঝে রুস্তম খান কি সফল হবে তাঁর লক্ষ্যে? যখন ভালোবাসার সঙ্গে জীবন বাঁচানোও দায়। চারপাশ যখন ধর্মের পরিচয়ে শত্রু বেছে নিচ্ছে, তখন রুস্তমকে বেছে নিতে হবে-সে কোন পক্ষ নেবে। স্বার্থ নাকি ভালোবাসা। ঘৃণার পৃথিবী আর মৃত্যু উপত্যকায় মানুষের মতো মানুষ হয়ে থাকার মূল্য ঠিক কি-সেই প্রশ্নই পাঠকের মনে রেখে যায় রুস্তম। সি. মুরুগানের ‘নোয়াখালির রুস্তম খান’ (Noakhalir Rustamkhan) রক্তাক্ত সময়ের প্রেক্ষাপটের ভালোবাসা, সাহসিকতা আর মানবিকতার এক মর্মস্পর্শী উপাখ্যান।








Reviews
There are no reviews yet