সোমনাথ ৷ প্রভাসক্ষেত্রে উর্মিমালা বিধৌত সমুদ্রতটে অবস্থিত সুপ্রাচীন মন্দির ৷ দেবাদিদেব মহাদেব এখানে পূজিত হন সোমনাথ নামে ৷ অলৌকিক জীবন্ত বিগ্রহ ৷ কথিত আছে, ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বহুমূল্য স্যমন্তক মণি দান করেছিলেন সোমেশ্বর মহাদেবের শ্রীচরণে ৷ মন্দিরের কোষাগার পূর্ণ ভক্তদের রত্ন ও অর্থে৷ শুধু মণিমাণিক্য নয়, পুণ্যলাভের আশায় এই মন্দিরে দান করা হয় নারীদেরও ৷ তারা দেবদাসী ৷ দেবদাসী এই নারীদের মধ্যে যেমন লুণ্ঠিত কুমারী কন্যা থাকত, থাকত দাসীর হাট থেকে ক্রয় করা মেয়ে, আবার রাজারাও তাঁদের আপন কন্যাকে দান করতেন ৷ তবে শুধু নারী নয়, কোনও কোনও সময়ে অজ্ঞাত পুরুষও উৎসর্গীকৃত হত সোমেশ্বরের চরণে ৷ এই কাহিনির কেন্দ্রবিন্দুতে তেমনই এক রাজকন্যা ৷ ভাগ্যবিপর্যয়ে যে বাধ্য হয় দেবদাসী হতে৷ তার সঙ্গে এক মন্দিরবাসী ভাগ্যহত যুবকের গোপন গভীর প্রেম ঘনীভূত হয় ৷ শুরু হয় এক বিচিত্র প্রেমকাহিনি ৷…কোন সে সময়? যখন উষর মরুভূমি পেরিয়ে উন্মুক্ত তলোয়ার হাতে ছুটে আসছিল লুঠেরা হানাদারের দল…লক্ষ্য সোমনাথ মন্দির, স্যমন্তক মণি ৷… সোমনাথ সুন্দরী (Somnath Sundori) ৷ শাশ্বত ভারতবর্ষের পটভূমিতে এক নিগূঢ় প্রেমকাহিনি ৷…

Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Publishing Year

2024

Reviews

There are no reviews yet

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Somnath Sundori || Himadri Kishore Dasgupta
Somnath Sundori || Himadri Kishore Dasgupta || সোমনাথ সুন্দরী || হিমাদ্রি কিশোর দাশগুপ্ত
Original price was: ₹395.00.Current price is: ₹316.00.

7 in stock