তন্ত্রসাহিত্যের ভাণ্ডার বিপুল। অসঙ্গ ও বসুবন্ধু থেকে শুরু করে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, ব্রহ্মানন্দ গিরি থেকে শুরু করে কৃষ্ণানন্দ আগমবাগীশ, গোপীনাথ কবিরাজ থেকে শুরু করে পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, তন্ত্রের তত্ত্ব, দর্শন ও প্রয়োগ নিয়ে লেখা গ্রন্থের তালিকা অতি সুবিপুল। তন্ত্রকে উপজীব্য করে লেখা গল্প ও উপন্যাসও বাংলায় কম নেই। কিন্তু সহজবোধ্য ভাষায় তন্ত্রের উৎপত্তি, প্রকরণ ও ইতিহাস নিয়ে লেখা বই বাংলায় খুব বেশী নেই। বোধহয় সেই অভাব দূর করতেই আজ থেকে প্রায় ষাট বছর আগে প্রকাশিত হয় সতীন্দ্রমোহন চট্টোপাধ্যায়ের এই অসামান্য সৃষ্টি, ‘তন্ত্রের কথা।’ (Tantrer Katha) প্রকাশমাত্রেই বইটি সাধারণ পাঠকমহলে ও প্রাচ্যবিদ্যার পণ্ডিতদের মধ্যে বিপুল সমাদর লাভ করে। এত সহজ সরল ও সুললিত ভাষায় তন্ত্রসাধনাকে জনসাধারণ্যে উপস্থাপিত করার চেষ্টা এর আগে আর কেউ করেননি। এই একটি বই বাংলাভাষায় তন্ত্রচর্চার ইতিহাসে লেখককে অমর করে রেখেছে।

Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Publishing Year

2024

Reviews

There are no reviews yet

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Tantrer Katha || Satindra Mohan Chattopadhyay
Tantrer Katha || Satindra Mohan Chattopadhyay || তন্ত্রের কথা || সতীন্দ্রমোহন চট্টোপাধ্যায়
Original price was: ₹225.00.Current price is: ₹180.00.

7 in stock