কিছু ভালোবাসা মানুষকে কাছে আনে, আবার কিছু ভালোবাসা মানুষকে সারাজীবনের জন্য বদলে দেয়।
অর্ণব ও ঈশিতার প্রেমের শুরুটা ছিল একেবারেই সাধারণ কলেজের করিডর, লাইব্রেরি, ক্যান্টিন, বৃষ্টিভেজা কলকাতা আর ধীরে ধীরে একে অপরের অভ্যাস হয়ে ওঠা।
তাদের সম্পর্ক যখন ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেছে, তখনই হঠাৎ ঈশিতা অর্ণবকে ছেড়ে চলে যায়। অর্ণবের কাছে তার চলে যাওয়া হয়ে ওঠে বিশ্বাসঘাতকতা। অথচ সত্যিটা ছিল সম্পূর্ণ অন্যরকম।
পরিবারের চাপ, বাবার অসুস্থতা এবং একটি অসম্ভব পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ঈশিতা নিজের ভালোবাসাকেই বিসর্জন দেয়। অর্থবকে সত্যিটা জানাতে না পেরে সে রেখে যায় একটি চিঠি। কিন্তু অর্ণব সেই চিঠি পড়ে না পাঁচ বছর ধরে।
কিন্তু জীবন সবসময় ভালোবাসাকে তার প্রাপ্য সময় দেয় না।
‘শেষ চিঠিটা আর পড়া হলো না’ (Sesh Chithita Ar Pora Holona) তাই শুধু একটি প্রেমের গল্প নয়। এটি ভুল বোঝাবুঝি, আগ, অপেক্ষা, ক্ষমা এবং অসমাপ্ত ভালোবাসার গল্প-যেখানে একটি না-পড়া চিঠি পাঁচটি বছরকে বদলে দেয়, আর একটি অসমাপ্ত ভালোবাসা মৃত্যুর পরেও বেঁচে থাকে।










Reviews
There are no reviews yet