“একটু সুস্থ হওয়ার পর ওই হাসপাতালের বেডে শুয়েই সুরেশ প্রধান তাঁর সেকেন্ড অফিসারকে পুরো ঘটনাটার কথা বলেন।
একটা অদ্ভুত জীবের কথা বলেন, যে হঠাৎই মালখানায় ঢুকে তাঁর হাত চেপে ধরেছিল।
সেকেন্ড অফিসার যখন জিজ্ঞেস করেছিলেন, ‘স্যার, লোকটাকে দেখতে কেমন ছিল’, তখন তিনি বলেছিলেন, ‘লম্বা, রোগা। গলা থেকে পা অবধি একটা আলখাল্লার মতন পোশাক দিয়ে ঢাকা ছিল। কিন্তু সেই আলখাল্লার সামনের দিকটা ছিল খোলা।’
‘আর কিছু মনে পড়ছে স্যার?’
প্রধান সাহেব শিউরে উঠলেন। বললেন, ‘মনে পড়ছে মানে? মনে গেঁথে গেছে। জীবনে ভুলতে পারব না।…”
সৈকত মুখোপাধ্যায়ের ষোলোটি ভৌতিক গল্পের সংকলন নিয়ে প্রকাশিত “ভয়ের বাগান” (Bhoyer Bagan) |








iamshaansaha (verified owner) –
Thanks Kolkata Kitab was looking for this, got a really good bookmark it’s a great gesture bookmarks for each book, so nice of you guys. This is saikat mukhopadhyay underrated anthologies of stories don’t miss it
Santanu Saha (verified owner) –
Was looking for quite a while thanks for providing me this, thanks team Kolkatakitab