হাসপাতালের শয্যায় হৃৎপিন্ডের ধুকপুকানি থেমে গিয়েছিল মুমূর্ষু নরেশ পারালি-র। সি.পি.আর. দিয়ে তাঁকে বাঁচিয়ে তোলেন চিকিৎসক-নার্সরা। কিন্তু তারপরেই হিংসাত্মক হয়ে উঠতে থাকেন তিনি, আক্রমণ করে বসেন এক নার্সকে। একজন নয়, কয়েক মাসের মধ্যে এই ধরণের অনেক রোগীর মধ্যেই ব্যক্তিত্বের পরিবর্তন লক্ষ্য করছে মনোচিকিৎসক মালবিকা দাশগুপ্ত।
আমেরিকার রচেস্টারে নিখোঁজ তরুণী গবেষক কেটি কুটন্স। তদন্তে নামে মিসিং পার্সন স্কোয়াডের অফিসার হাডসন। অচিরেই তার সাথে জুড়ে যায় ভায়োলেন্ট ক্রাইম ডিভিশনের অফিসার জেনা। দু-জনের চেষ্টায় বেরিয়ে আসে এরিয়া ফিফটি থ্রি- নামে এক গোপন গবেষণাগারের কথা।
পেরুর অ্যামাজন অরণ্যে আয়ায়ুয়াস্কা নামের এক নেশার দ্রব্যের অভিজ্ঞতা নিতে গিয়েছিল ভূ-পর্যটক চার্বাক সেনাপতি। স্থানীয় আদিবাসীরা বংশানুক্রমে জানে এই দ্রব্য মানুষের আত্মাকে বের করে আনে শরীর থেকে, উত্তর দেয় জীবন-জিজ্ঞাসার। হঠাৎ জাগুয়ারের আক্রমণে ছিন্ন হয়ে যায় সেই নেশা, অদ্ভুত এক বিপদে জড়িয়ে পড়ে চার্বাক।
তিনটি ভিন্ন ঘটনাক্রম মিলে যায় একটি বিন্দুতে, যখন জম্বি-অ্যাপোক্যালিপস শুরু হয় কলকাতায়। মালবিকা-হাডসন-জেনা-চার্বাক কি পারবে এই ভয়ানক বিপদ থেকে কলকাতা শহরকে বাঁচাতে?
Madhya Loker Jatri || Anupam Brahma || মধ্য লোকের যাত্রী || অনুপম ব্রহ্ম
Original price was: ₹295.00.₹222.00Current price is: ₹222.00.
হৃদ্যন্ত্রের স্পন্দন থেমে যাওয়ার পর অস্বাভাবিক হিংস্র হয়ে উঠছে একের পর এক মানুষ। একই সময়ে আমেরিকায় নিখোঁজ গবেষক, গোপন এরিয়া ফিফটি থ্রি গবেষণাগার এবং আমাজনের রহস্যময় আয়ায়ুয়াস্কা—তিন ভিন্ন ঘটনার সূত্র ধীরে ধীরে মিলিত হয় এক ভয়ংকর সত্যে। কলকাতায় শুরু হয় জম্বি-অ্যাপোক্যালিপ্স। মনোচিকিৎসক মালবিকা, অফিসার হাডসন ও জেনা এবং অভিযাত্রী চার্বাক কি পারবেন এই প্রাণঘাতী বিপর্যয় থামাতে? বিজ্ঞান, রহস্য, হরর ও সায়েন্স ফিকশনের টানটান মিশেলে এক রুদ্ধশ্বাস কাহিনি।
| Weight | 0.5 kg |
|---|---|
| Dimensions | 18 × 12 × 2 cm |
| Author Name | |
| Binding | Hardcover |
| Product Language | Bengali |
| Publisher | |
| Publishing Year | 2026 |
4 reviews for Madhya Loker Jatri || Anupam Brahma || মধ্য লোকের যাত্রী || অনুপম ব্রহ্ম
Only logged in customers who have purchased this product may leave a review.








royapratim6 (verified owner) –
Great
Sukanta Mondal (verified owner) –
Packaging khub sundor chilo.. r sob theke vlo experience eta chilo je ami college street theke pick korar option choose korechilam but amar r Kolkata kitab er location same hoyar jonno amar nearest location theke peye gechilam.. thank you
Chinmoy Mukherjee (verified owner) –
I am happy with the purchase.
PUJA (verified owner) –
The writing style is top tier and keeps you completely hooked from start to finish. The premise is fascinating, and the overall execution makes it a thrilling read.
The zombie apocalypse section was brilliantly done..so much so that I honestly wished there were even more pages dedicated to it..