কোনো মানুষ কি জন্মগতভাবে দানব হয়? নাকি সমাজ, পরিবার আর উপেক্ষার দীর্ঘ ছায়ায় একদিন সে দানবে পরিণত হয়?
বহমান নদীর মতোই সুন্দর ও নিষ্পাপ একটি শহর – গ্রেট ফলস, মন্টানা। একদিন হঠাৎই শহরের কোনো অলিগলি থেকে নিখোঁজ হয়ে যায় ছোট্ট জ্যাক রামসে। তারপর শুরু হয় একজন অসহায় মায়ের অবিরাম অপেক্ষা, পুলিশের উদাসীনতা, গুজব, ব্যর্থ তদন্ত আর সময়ের সঙ্গে সঙ্গে জমে ওঠা অন্ধকার—সবকিছু যেন ইচ্ছা করেই এক অদৃশ্য সত্যকে আড়াল করে রাখে।
অন্যদিকে, ন্যাথানিয়েল বার জোনাহর শৈশব, মানসিক বিকৃতি, বিচ্ছিন্নতা ও ক্রমশ অমানবিক হয়ে ওঠার পথ যেন সমান্তরাল এক ভয়াবহ কাহিনি। বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই ক্রাইম ড্রামাটি শুধুমাত্র একজন কুখ্যাত অপরাধীর জীবনকড়চা নয়; ক্রমশ ভেঙে পড়া একটা পরিবার, কিছু মানুষের হারিয়ে যাওয়া শৈশব, বিচারব্যবস্থার সীমাবদ্ধতা এবং না-পাওয়া কিছু প্রশ্নের সমীকরণ তুলে ধরা হয়েছে এই নিষিদ্ধ রূপকথায়… যার বেশিরভাগটাই সত্যি…. শুধু বিশ্বাস করতে কষ্ট হয়, মেনে নিয়ে ভয় করে।
এই কাহিনির সত্য কখনও কখনও কল্পনার চেয়েও বেশি অস্বস্তিকর। কারণ কিছু গল্পের সমাপ্তি হয় ঠিকই—কিন্তু ক্ষতগুলো কখনও সারে না।














Reviews
There are no reviews yet.