রাত দিনের পরে আসে- এর একটি বৈজ্ঞানিক কারণ আছে। কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমি বলব, এটি ঈশ্বরের এক অদ্ভুত পরিকল্পনা- মানুষকে তার নিজের ভয়ের মুখোমুখি দাঁড় করানোর।
দিনের আলোয় আমরা নিজেদের শক্তিশালী মনে করি। সবকিছু যেন আমাদের নিয়ন্ত্রণে, আমরা নির্ভীক, স্থির। কিন্তু সূর্য ডুবলেই, অন্ধকার নেমে এলেই… কিছু একটা বদলে যায়। পৃথিবীটা হঠাৎ অনেক বড়ো, অনেক অচেনা মনে হয়… আর আমরা হয়ে পড়ি ছোটো, অসহায়, বিপদগ্রস্ত।
সেই অন্ধকারেই সত্যি নিজেকে প্রকাশ করে। কেউ সেই ভয়ের মুখোমুখি দাঁড়াতে শেখে, তাকে জয় করে। আবার কেউ সেই ভয়ের কাছেই আত্মসমর্পণ করে। এই বই ঠিক সেই সীমারেখায় দাঁড়িয়ে… সাহস আর ভয়ের মাঝখানে।
এই বইতে আলোর জয় হয় না। এখানে অন্ধকারের জয় হয়… নিঃশব্দে, ধীরে কিন্তু গভীরভাবে। এই বই আপনাকে কখনও শিহরিত করবে, কখনও ভেঙে দেবে, কখনও অজানা এক উদ্বেগে ফেলে দেবে। কিছু মুহূর্তে নীরবতাই সবচেয়ে ভয়ংকর হয়ে উঠবে।
তবুও, আমার একটাই অনুরোধ, সাহসী হোন, কারণ ভয়ের মুখোমুখি দাঁড়ানো, মানুষকেই বদলে দেয়।

















Reviews
There are no reviews yet.