মহারাজাধিরাজ সমুদ্রগুপ্তের পর গুপ্তসাম্রাজ্যের শাসনভারের দায়িত্ব অর্পণ করা হবে তাঁর সুযোগ্য মধ্যমপুত্র কুমার চন্দ্রগুপ্তকে, এমনই ঠিক ছিল।
চন্দ্রগুপ্ত তখন মালবদেশে, কর্তব্য পালনে ব্যাপৃত। প্রয়াত হলেন সমুদ্রগুপ্ত। মাথা তুলে দাঁড়াল রাজপ্রাসাদের অভ্যন্তরীণ রাজনীতি আর ষড়যন্ত্র। গুপ্তসাম্রাজ্যেরই এক বিশ্বাসঘাতক রাজপুরুষের হাত ধরে শকাধিপতি রুদ্রসিংহ ভয়ংকর নৃশংসতার জাল বুনতে শুরু করলেন।
সিংহাসনে বসলেন শারীরিকভাবে অক্ষম, মদ্যপ জ্যেষ্ঠপুত্র রামগুপ্ত। গুপ্তসাম্রাজ্যের মহাদেবী হয়ে এলেন মালবরাজকুমারী ধ্রুবা। ধ্রুবা চন্দ্রগুপ্তের প্রেয়সী!…
শকরাজ রুদ্রসিংহ। তাঁর লোলুপ দৃষ্টি অসামান্যা সুন্দরী ধ্রুবার দিকে।… ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিলেন রামগুপ্ত। সপরিবার অবরুদ্ধ হলেন পার্বত্য দুর্গ অঞ্চলে। রুদ্রসিংহর একটিই শর্ত, রানি ধ্রুবাকে তাঁর চাইই চাই। কী ঘটল তারপর…? ধ্রুবা কি নারীত্বের চরম অবমাননা থেকে নিজেকে রক্ষা করতে পারলেন? চন্দ্রগুপ্ত কি তাঁর রাজ্য এবং রাজলক্ষ্মীকে বাহুবলে পুনরুদ্ধার করতে সফল হলেন?
ইতিহাস সুরভিত ‘মহাদেবী’ এক ভাগ্যবিড়ম্বিতা নারীর কাহিনি শুধু নয়…সুগন্ধি প্রেম, ক্রুরতা, আত্মত্যাগ এবং দুর্জয় বীরত্বের মহৎ উপন্যাস।
Mahadebi || Avik Sarkar || মহাদেবী || অভীক সরকার
Original price was: ₹275.00.₹220.00Current price is: ₹220.00.
49 in stock
‘মহাদেবী’ (Mahadebi) অভীক সরকার রচিত এক ঐতিহাসিক বাংলা উপন্যাস। গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসকে কেন্দ্র করে এই উপন্যাসে ফুটে উঠেছে প্রেম, রাজনীতি, ষড়যন্ত্র এবং এক অসহায় নারীর সংগ্রামের কাহিনি। মালবরাজকুমারী ধ্রুবা, চন্দ্রগুপ্ত এবং শকাধিপতি রুদ্রসিংহকে ঘিরে রচিত এই কাহিনি পাঠককে নিয়ে যাবে প্রাচীন ভারতের এক উত্তাল সময়ের মধ্যে।
Find out your delivery date...
Fast delivery across India
Shipping charges will be shown at the checkout page
49 in stock
We will notify if any of your ordered book is out of print or price revised due to reprint or new edition.
| Weight | 0.5 kg |
|---|---|
| Dimensions | 18 × 12 × 2 cm |
| Author Name | |
| Binding | Hardcover |
| Product Language | Bengali |
| Publisher | |
| Publishing Year | 2024 |
Only logged in customers who have purchased this product may leave a review.









Reviews
There are no reviews yet