সুবোধ সরকারের কবিতা মানেই বৃষ্টি আর আগুনের সঙ্গম। দ্রোহ আর দাহ, দম এবং দাপট সেখানে যমজ উদ্‌যাপন। অর্জুনের তিরের মতো এক-একটি কবিতা। বেলুড়ের সিঁড়ি পরিষ্কার করা থেকে বাসনাপুরের থালা ধোওয়ার মধ্যে যে দর্শন জেগে আছে তাকে নতুন দৃষ্টিকোণ দিলেন কবি। ভলক্যানোর ঢাকনা খুলে উঠে এল এক নারী যার চুলে বেলা ও কালবেলার নেশা লাস্ট মেট্রোর জন্য দাঁড়িয়ে আছে। বাসনা ও বেলুড় যেখানে এক হয়ে যায়, সেখানে রাতেও খোলা থাকে দোকান। পৃথিবী জুড়ে এক পৃথিবী দোকান, সেখানে সবাই বাসনা কিনে চলেছেন। বাংলা ভাষার কবিতা থেকে এই মুহূর্তে যদি কোনও ভারতীয় মুখ উঠে এসে থাকে, সেই মুখের নাম সুবোধ সরকার। তাঁর এই নতুন কাব্যগ্রন্থে, কবিতা লেখার পঞ্চাশ বছরে পাঠকের হাতে উঠে এল যেন এক তরুণ কবির স্পর্ধা ও হাহাকার।

Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Publishing Year

2025

Reviews

There are no reviews yet

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

Belur Theke Basanapur || Subodh Sarkar || বেলুড় থেকে বাসনাপুর || সুবোধ সরকার
Original price was: ₹500.00.Current price is: ₹400.00.

7 in stock