Description
পুজোর আলোয় মোড়া কলকাতা। অথচ শহরের অন্ধকার গলিতে একের পর এক অদ্ভুত খুন। গার্হস্থ্য হিংসার শিকার নারীদের টার্গেট করছে এক রহস্যময় খুনি। অভিনয় ও মেকআপ শেখানোর প্রলোভনে কাছে টেনে এনে নিখুঁতভাবে খুন—কিন্তু কোথাও কোনও প্রমাণ নেই।
লালবাজারের গোয়েন্দা বিভাগ থেকে তদন্তে নামে স্বয়ম্ভু সেন ও শিবাঙ্গী বসু। সঙ্গে রাজারাম, কৌশিক। CCTV, সার্কামস্ট্যানশিয়াল এভিডেন্স—সবই ব্যর্থ। ফোন আসে, মেসেজ আসে, কিন্তু লোকেশন মেলে না।
স্বয়ম্ভুর চারপাশে ঘুরে বেড়ায় একের পর এক মুখ—বাণীকণ্ঠ, মন্দাকিনী, দিব্যময়, অতনু, বিমল, আয়ুষ্মান, সোমনাথ, কমলিনী… আর এক শালিক পাখি, যার জগতে পাপ-মিথ্যের অস্তিত্ব নেই।
‘ময়না বলো কৃষ্ণ রাধে’ / Moyna Bolo Krishna Radhe একটি টানটান বাংলা ক্রাইম থ্রিলার, যেখানে সত্যের মুখোশ খুলতে খুলতেই হারিয়ে যেতে থাকে গোয়েন্দা নিজেই।










Reviews
There are no reviews yet.