এই ঈশ্বরীতলা ভূগোলের বাইরে হলেও এর নিজেরও একটা ভূগোল আছে, ইতিহাস আছে। এখানেই অনাথবন্ধু বসুর নতুন বাড়ি। অনাথবন্ধু দয়ামায়া, রাগ-দুঃখে ভরা একজন উনচল্লিশ বছরের বাঙালি। স্ত্রী, দুটি মেয়ে, ভূমিহীন মানুষ, মনুষ্যেতর প্রাণী নিয়ে তার সংসার-লোকের কথায় চিড়িয়াখানা। পশুপাখির কথা অনাথ বুঝতে পারে, অনাথের কথাও তারা। অনাথবন্ধু জীবনের অর্থ খোঁজে ঈশ্বরীতলার নির্জন প্রকৃতি আর জীবজন্তুর মাঝে। জীবন এখানে প্রত্যক্ষ। মানুষের হাসিতে আকাঙ্ক্ষা এখানে ফেনা হয়ে ভেসে ওঠে। এখানেই অনাথের স্বপ্ন আর রসস্থ জগৎ, আবার এখানে স্বপ্ন খানখান ভেঙে যায় প্রাকৃতিক বিপর্যয় আর মানুষের কুটিলতায়। নিয়তি-নির্দিষ্ট অনাথ তখন অসহায়। ঈশ্বরীতলার নীল স্বপ্নের আবরণ ছিঁড়ে বেরিয়ে পড়ে সংসারের স্থূল অভাবী চেহারা। গ্রাস করে অনাথের প্রিয় যা-কিছু সব। নিস্পৃহ ঔদাসীন্যে তা মেনেও নেয় অনাথ। অনাথের মনে হয়- ‘আসলে শেষ অব্দি থাকে কি? থাকে তো এই মানুষটা। এই আমি। আমার দেখা। আমার তেষ্টা। আমার কষ্ট। আমার সুখ।’
এই কাহিনি বাঙলা উপন্যাসে বিরল। লেখকের সাহিত্যজীবনের অনন্য সৃষ্টি এই উপন্যাস-ঈশ্বরীতলার রূপোকথা (Ishwaritalar Rupkatha)।








Reviews
There are no reviews yet