ABOUT THIS BOOK

প্লট ১। দিন প্রতিদিন দিব্যেন্দুকে রুমা পড়তে পারল না। দিব্যেন্দুর সঙ্গে সংসার করা যেন সমুদ্রের মধ্যে তাকে কেউ চুলের মুঠি ধরে জলে মাথা চুবিয়ে দিয়েছে। সে হাঁসফাঁস করছে, অথচ মুক্তির পথ নেই। প্রথম প্রেম প্রত্যুষদার নাম্বার তার কাছে আছে। প্রত্যুষদার ফোন তাকে পেতেই হবে। কিন্তু যতবার সে ফোন করে, বলে ‘ফোন সুইচড অফ’। একদিন সে ফোন বাজল। একজন ধরল। প্রত্যুষদা তো নয়… কে সে?
প্লট ২। অপারেশন ট্রেইটর রাণা প্রফেশনাল কিলার। তাকে ঢাকা পাঠানো হল একজন বিশ্বাসঘাতককে নিকেশ করতে। ঢাকা পৌঁছে রাণা জড়িয়ে পড়তে লাগল একটার পর একটা ঘটনায়। শেষ অবধি রাণা কী করবে?
অভীক দত্ত-র দুরন্ত কলমে আন্তর্জাতিক পটভূমিতে দুই প্লট মিলেমিশে রোমহর্ষক স্পাই থ্রিলার বিশ্বাসঘাতকের সন্ধানে। Biswasghataker Sandhane

A
ABOUT THE AUTHOR

Abhik Dutta

জন্ম ১০ই অক্টোবর ১৯৮৫।

মফস্বল শহর অশোকনগরে বেড়ে ওঠা। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। ছোটবেলা থেকেই পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বইয়ের নেশা ছিল। লেখার নেশা জাঁকিয়ে বসে কলেজে পড়াকালীন৷ ওই সময়েই "আদরের নৌকা" লিটল ম্যাগ প্রকাশের মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ। প্রথম বই ২০০৮ সালের বইমেলাতে প্রকাশিত হয় , "এক কুড়ি গল্প"। পরবর্তী কালে অফিস থেকে ফিরে ফেসবুকে লিখতে বসা এবং ধীরে ধীরে জনপ্রিয়তা পাওয়া।

গান গাইবার পাশাপাশি ঘুরতে, ফটোগ্রাফি করতে ভালবাসেন লেখক।

View all 47 books
Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Language

Bengali

Publisher

Reviews

There are no reviews yet

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

Biswasghataker Sandhane || Abhik Dutta || বিশ্বাসঘাতকের সন্ধানে || অভীক দত্ত
Original price was: ₹495.00.Current price is: ₹396.00.

49 in stock