ABOUT THIS BOOK

কনসেন্ট্রেশন ক্যাম্প, হাড়ের বাঁশি আর ভয়ের গদ্যমালা।

অর্ক চক্রবর্ত্তী-র লেখায় ভয় ধরা দিয়েছে কাব্যিক সৌন্দর্য নিয়ে। বুকের রক্ত কেঁপে ওঠা ভয় নয় বরং ওঁর লেখা জুড়ে আতঙ্ক, বীভৎসতা, ভয় ধরা দিয়েছে স্নিগ্ধ শীতল বাতাসের মত যাতে অনায়াসেই ভেসে যাবেন পাঠক। লেখার মাধুর্য এমনই যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার পরেও এর রেশ থেকে যায় বহুদিন। সাধারণত ভয়ের বই একবার পড়ার জন্যই উপযুক্ত হয়। খুব কম ভয়ের বইই পাঠক বারবার পড়েন। ‘কৃষ্ণশর্বরী’ তেমনই বারবার পড়ার উপযুক্ত বিরল গোত্রের এক ভয়ের বই। দায়িত্ব নিয়ে বলতে পারি, এই বই পাঠ করার পর এর রেশ থেকে বেরোতে পাঠকের বহুদিন সময় লাগবে।

Arka Chakraborty
ABOUT THE AUTHOR

Arka Chakraborty

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজিতে স্নাতকোত্তর। চেন্নাইয়ের এল. ভি. প্রসাদ ফিল্ম অ্যান্ড টিভি অ্যাকাডেমি থেকে চলচ্চিত্র সম্পাদনায় ডিপ্লোমা। ডিপ্লোমা ছবির জন্য স্বয়ং তিগমাংশু ধুলিয়ার হাত থেকে পেয়েছেন 'বেস্ট এডিটর'-এর পুরস্কার। ২০১৬ সালে 'ID4' নামের একটি শর্টফিল্ম বানান, যা পঞ্চম কলকাতা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবে 'শ্রেষ্ঠ চিত্রনাট্য'-এর সম্মানে ভূষিত হয়। ছবিটি আমেরিকার মায়ামি শর্টফিল্ম ফেস্টিভ্যালেও স্থান পায়। পেশায় শিক্ষক আর ফ্রিল্যান্স ফিল্ম, ভিডিও এডিটর। ছাত্রছাত্রীদের সাহিত্য আর সিনেমা ভালোবাসতে শেখানোর সঙ্গে সঙ্গে অবসরে লেখালেখি, আশি-নব্বইয়ের দশকের হলিউড বা অজ্ঞাত জিয়ালো ছবি বা দুষ্প্রাপ্য দেশি-বিদেশি হরর পেপারব্যাকের সন্ধানে ব্যস্ত থাকেন। ভালোবাসেন ক্লাসিক রক গান আর ডার্ক অ্যাম্বিয়েন্ট মিউজিক শুনে নিজের গিটারে তুলতে। 'কৃষ্ণশর্বরী' তাঁর প্রথম বই।

View all 2 books
Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Language

Bengali

Publisher

Publishing Year

2025

Reviews

There are no reviews yet

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

Krishnasarbari || Arka Chakraborty || কৃষ্ণশর্বরী || অর্ক চক্রবর্ত্তী
Original price was: ₹349.00.Current price is: ₹262.00.

48 in stock