Free Delivery On All Orders Over ₹ 2499
Previous
Previous Product Image

Derby || Binayak Bandyopadhyay || ডার্বি || বিনায়ক বন্দ্যোপাধ্যায়

Original price was: ₹400.00.Current price is: ₹320.00.
Next

Kolkatar Mandir Maszid Sthapotya Alankaran Rupantar || কলকাতার মন্দির মসজিদ স্থাপত্য অলঙ্করণ রূপান্তর

Original price was: ₹350.00.Current price is: ₹280.00.
Next Product Image

Tarkapriyo Bharatiya || Amartya Sen || তর্কপ্রিয় ভারতীয় || অমর্ত্য সেন

Original price was: ₹600.00.Current price is: ₹480.00.

SKU: ANANDA_ TARKAPRIYO BHARATIYA Category: Brand:
Trust Badge Image

Description

নানা অন্বেষণ, ব্যাপক বিবিধ বিশ্বাস, রীতি ও আচার এবং ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রাচুর্য নিয়ে গড়ে ওঠা বিপুল বৈচিত্র্যের দেশ এই ভারত। নোবেলজয়ী অর্থশাস্ত্রী অমর্ত্য সেন-এর তর্কপ্রিয় ভারতীয় জ্ঞানদীপ্ত এমন কিছু নির্বাচিত রচনার সংকলন, যা এই ভারতের দীর্ঘ তার্কিক ঐতিহ্যের আলোকে দেশ ও তার ক্রমপরিপুষ্ট গণতন্ত্রকে অনুধাবন করবার প্রয়োজনীয়তাটিকে ভুলে ধরে। এই ঐতিহ্যটি যে শুধুমাত্র তার সাহিত্যিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, বৈজ্ঞানিক ও গাণিতিক বিকাশের ইতিহাসটিকে প্রভাবিত করেছে তাই নয়, সেই সঙ্গে তার ধর্মীয় বিবিধতার ভিত্তি মননগত বহুত্ববাদের উপরও গভীর প্রভাব ফেলেছে। সাম্প্রতিক ভারত যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলির সম্মুখীন, তার সম্যক অনুধাবনের জন্য আমাদের বহুত্ববাদী, ভাব-বিনিময়মূলক ও গতিবান ঐতিহ্যটিকে যথাযথ মূল্য দিতেই হবে। পশ্চিমি দুনিয়ার ধারণায় ভারত প্রায়শই এক অন্তহীন আধ্যাত্মিকতা ও অসংগত রহস্যবাদের দেশ। তা সত্ত্বেও ভারতের আছে সংশয়বাদ ও যুক্তিপ্রয়োগের সুদীর্ঘ এক পরম্পরা। গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র ও রাজনৈতিক অর্থনীতিতে ধর্মনিরপেক্ষ অবদান গুলি ছাড়াও সব মহান সভ্যতার মতোই এর আছে অজ্ঞেয়বাদী ও নাস্তিক্যবাদী সাহিত্যের বিপুলতম সম্ভার। লেখকের আলোচনায় উঠে আসে ভারতের বুদ্ধিচর্চা সমৃদ্ধ ঐতিহ্য যার মধ্যে পড়ে চতুর্থ ও তৃতীয় খ্রিস্টপূর্বাব্দে যথাক্রমে কৌটিল্য ও অশোক এবং খ্রিস্টাব্দ ১৫৯০-এর দশকে আকবরের রেখাঙ্কিত রাষ্ট্র পরিচালনার দর্শন সমূহ; প্রথম সহস্রাব্দে চিনের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের ইতিহাস ও প্রাসঙ্গিকতা; ভারতের প্রাচীন ও সুসম্বন্ধ বর্ষপঞ্জি; সত্যজিৎ রায়ের সিনেমা; এবং ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে স্রষ্টা কবি রবীন্দ্রনাথ ও মহাত্মা গাঁধীর বিতর্ক। অমর্ত্যর জোরালো যুক্তিতে উঠে আসে ভারতের গণতন্ত্রের সাফল্য; ধর্মনিরপেক্ষ রাজনীতির রক্ষা, শ্রেণি, জাতি, লিঙ্গ ও সম্প্রদায়গত বৈষম্যগুলি দূরীকরণ এবং উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতের তার্কিক ঐতিহ্যটির অনুধাবন ও তার অনুশীলনের অসীম গুরুত্ব।

Additional information

Weight 0.7 kg
Dimensions 18 × 12 × 2 cm
Binding

Language

Publisher

Reviews

There are no reviews yet.

Be the first to review “Tarkapriyo Bharatiya || Amartya Sen || তর্কপ্রিয় ভারতীয় || অমর্ত্য সেন”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping