Description
রেল এমনই এক বিষয় যা সূচনাকাল থেকেই ভারতীয় সমাজ ও সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। রেলকে বাদ দিয়ে আধুনিক জীবন-যাত্রা ভাবা যায় না—এককথায় অচল। হাজার হাজার লোকের রুজিরোজগারের প্রশ্ন নিত্য আবর্তিত হচ্ছে রেলের চাকার সঙ্গে- নিত্যযাত্রী এইসব মানুষেরা নিত্যযাত্রার যন্ত্রণা ভুলে হাসতে জানেন বলেই নিজেদের ‘ডেলিপাষণ্ড’ বলে পরিচয় দেন। ‘ডেলিপাষণ্ড’ এই শব্দ-বন্ধের মধ্যে ধরা পড়েছে রেলযাত্রার কষ্ট ও আনন্দের যুগপৎ অভিব্যক্তি। সাহিত্য ও সাময়িকপত্র থেকে উপাদান সংগ্রহ করে লেখক সেকাল ও একালের, দেশি ও বিদেশি রেলযাত্রীর সরস অভিজ্ঞতার কথা শুনিয়েছেন গল্পচ্ছলে, বৈঠকি মেজাজে। শুধু সাধারণ মানুষ নন, মনীষী সাহিত্যিক ও মহাপুরুষদের জীবনী থেকে উদ্ধার করেছেন বুদ্ধিদীপ্ত রেল-কৌতুকের অজস্র উপকরণ। এর সঙ্গে যুক্ত হয়েছে একালের খ্যাতনামা ব্যঙ্গচিত্রী দেবাশীষ দেবের আঁকা পাতা-জোড়া অনন্য সুন্দর অলংকরণ। রেল বিষয়ক নানা অজানা তথ্য এবং হাস্যরসের মনোজ্ঞ বিবরণে বইটি বাংলা সাহিত্যের সরস রচনার সমৃদ্ধ সম্ভারে এক অভিনব সংযোজন। ভ্রমণসঙ্গী হিসাবে বইটির সঙ্গ পেতে রঙ্গপ্রিয় রেলযাত্রী মাত্রেই উৎসুক হবেন।






Reviews
There are no reviews yet.